দীর্ঘদিন ধরে চলা গাজা যুদ্ধে নিহত ৬৪৫ ইজারয়েলি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৬০০ এর বেশি ইজরায়েলি সেনা নিহত হয়েছে। সর্বশেষ ৩৯ বছর বয়সী এক সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইজরায়েলের উত্তরাঞ্চলে অ্যালন ব্রিগেডের ব্যাটালিয়ন ৫০৩০ এর একজন স্টাফ সার্জেন্ট নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত সেনা সদস্যটি ইজরায়েলের উত্তরাঞ্চলীয় হারফেইশ শহরে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত হয়েছেন। এই হামলায় আরও এক সেনা আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। ইজরায়েলি বাহিনী জানিয়েছে, এই হামলায় এক রিজার্ভ সেনাও গুরুতর আহত হয়েছে। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইজরায়লি স্থাপনা লক্ষ্য করে গত অক্টোবর থেকে হামলা চালাচ্ছে।

জানা গেছে, ইজরায়েলের উত্তরের হারফেইশ শহরের কাছে এই ড্রোন হামলায় অন্তত সাত জন আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ইজরায়েলি বাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের ৬৪৫ জন সেনা সদস্য নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইজরায়েল। যুদ্ধ থামার কোন লক্ষণই নেই। দফায় দফায় হামলা চালাচ্ছে ইজারয়েল। রেহাই দিচ্ছে না নারী ও শিশুদেরও। গাজা এখন মৃত্যুপুরী হয়ে উঠেছে। এখন পর্যন্ত ইজরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।এছাড়া আহত হয়েছে আরও ৮৩ হাজার ৭৪ জনের বেশি।৮ মাস ধরে গাজায় হামলা বন্ধ রাখে নি ইজারায়েল। আজ অর্থাৎ ৬ জুন বৃহস্পতিবার গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুহারা লোকজনের ওপর হামলা চালিয়েছে ইজারয়েল। এই  ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল