ইন্দোনেশিয়ায় ৬৭ হাজার বছর আগের গুহাচিত্রের হদিশ, কেমন সেই নকশা?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার মুনাদ্বীপে খোঁজ মিলল প্রায় ৬৭ হাজার বছর পুরোনো হাতের ছাপের। হাজার হাজার বছর আগের চুনাপাথরের গুহায় তৈরি হয়েছিল এই চিহ্নগুলো। প্রত্নতাত্ত্বিকরা এই হাতের ছাপগুলোর হদিশ পেয়েছেন। এগুলো বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র হিসেবে পরিচিত। এর আগে এত পুরোনো গুহাচিত্র পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার গবেষকরা বিশ্লেষণ করে দেখেছেন, গুহার দেওয়ালে হাত দিয়ে তার ওপরে রঞ্জক পদার্থ বা পিগমেন্ট ফুঁ দিয়ে এই নকশাগুলো তৈরি করা হয়েছে। হাতের রেখা স্পষ্টভাবে ফুটে উঠেছে।  মানব সভ্যতার সমস্ত শিল্পকে মুহূর্তের মধ্যে ভেঙে দিয়েছে এই নকশা। ২০১৫ সালে মুনা দ্বীপে এই ধরনের হাতের ছাপ বা হ্যান্ড স্টেনসিলের খোঁজ করছিল ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির (বিআরআইএন) প্রত্নতাত্ত্বিক আধহি অগাস ওক্তাভিয়ানা। গুহার ভেতরে আচমকাই বিভিন্ন ছবির মধ্যে প্রাচীন হাতের ছাপগুলোর দেখা পান।

হাতের ছাপগুলো স্পষ্ট না হওয়ায় সহকারী গবেষতদের কাছে বিষয়টি কঠই ছিল। কিন্তু সঠিক পর্যবেক্ষণ করার পর মানুষের হাতের আঙুলের ছাপ পান। সেখানে হাতের আঙুলের আকৃতি একটু অন্যরকম। যিনি এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন, তিনি বলেন, হাতের ছাপগুলো সুলাওয়েসির একটি স্বতন্ত্র শৈলীকে প্রতিনিধিত্ব করে। প্রাচীন এই শিল্পীরা আঙুলের মাথাহুলোকে অত্যন্ত যত্ন সহকারে পুনর্নির্মাণ করেছিলেন। সেগুলো সূক্ষ্ম করতে চেয়েছিলেন।

মুনা দ্বীপের এই গুহাগুলো বহু দিন ধরে বারবার শিল্পকর্মের জন্য ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও একটি চিত্রের ওপর প্রায় ৩৫ হাজার বছর পর নতুন করে ছবি আঁকা হয়েছে। এই নতুন আবিষ্কারটি ২০২৪ সালে একই দলের খুঁজে পাওয়া সুলাওয়েসির পূর্ববর্তী গুহাচিত্রের চেয়েও ১৫ হাজার বছরের বেশি পুরোনো।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের