Loading live market data...
Loading active stocks...
Connecting...

মক্কায় তীব্র তাপপ্রবাহের বলি ৬৪৫ হজযাত্রী

তবে মৃতদের মৃত্যুর কারণ তীব্র গরম নাকি এখনও নিশ্চিত হয়নি সৌদি আরব সরকার। যাই হোক, এখনও পর্যন্ত খবরে মোট ৬৪৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬৮ জন ভারতীয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৬ জুন থেকে শুরু হয়েছে হজ মরসুম। এ সময় মক্কায় হজযাত্রায় যোগ দেন গোটা বিশ্বের অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ। হজযাত্রা প্রত্যেক ইসলাম ধর্মের মানুষের কাছে পবিত্র প্রাপ্তি। কিন্তু এ বছর হজ যাত্রায় রীতিমতো মৃত্যুর মিছিল বয়েছে। তীব্র রোদে হিটস্ট্রোকে মারা গিয়েছেন প্রচুর হজযাত্রী। আর মৃত দের দেহবশেষ রীতিমতো রাস্তায় লুটোপুটি খাচ্ছে, সেই মর্মান্তিক ভিডিও গতকাল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবছরই মক্কায় অসংখ্য হজযাত্রীর মৃত্যু হয়, কিন্তু এ বছর রেকর্ড মাত্রায় মৃত্যু হয়েছে। তবে মৃতদের মৃত্যুর কারণ তীব্র গরম নাকি এখনও নিশ্চিত হয়নি সৌদি আরব সরকার। যাই হোক, এখনও পর্যন্ত খবরে মোট ৬৪৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬৮ জন ভারতীয়।

সৌদি আরবের একজন কূটনীতিক বুধবার বলেছেন, “আমরা প্রায় ৬৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। কেউ প্রাকৃতিক কারণে মারা গিয়েছেন, আবার এদের মধ্যে অনেকেই বৃদ্ধ বয়সী তীর্থযাত্রী ছিলেন। এই মৃত্যুর জন্যে দায়ী কিছুটা আবহাওয়া, সেটাই আমরা ধরে নিচ্ছি”। কূটনীতিক নাম না প্রকাশের শর্তে এই বিষয়টি জানিয়েছেন। গত মঙ্গলবার দুই আরব কূটনীতিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, হজ চলাকালীন ৫৫০ জন মৃত্যুর রেকর্ড করা হয়েছে, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হজ, যা সমস্ত মুসলমানদের অন্তত একবার সম্পাদন করতে হয়। এই সংখ্যায় ৩২৩ জন মিশরীয় এবং ৬০ জন জর্ডানিয়ান অন্তর্ভুক্ত রয়েছেন। আরব কূটনীতিকরা বলেছেন, মিশরীয় প্রখর তাপের কারণেই বিষয়টি তাঁদের মৃত্যুর কারণ বলে নিশ্চিত করেছেন। ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, সেনেগাল, ইরান, তিউনিসিয়া এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকেও আসা হজযাত্রীদের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে, যদিও অনেক মৃত্যুর কারণ এখনও জানাননি কর্তৃপক্ষরা। এএফপির তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৬৪৫।

গত বছর ২০০ জনেরও বেশি তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়ার। যে কূটনীতিক ভারতীয় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছিলেন যে, এখনও কিছু ভারতীয় তীর্থযাত্রী নিখোঁজ রয়েছে, তবে তিনি সঠিক সংখ্যা জানা যায়নি। তাই গত কয়েক বছর ধরে সৌদি গ্রীষ্মে হজ কমে গেছে। গত মাসে প্রকাশিত সৌদি সমীক্ষা অনুসারে, যে এলাকায় হজ অনুষ্ঠান করা হয় সেখানে তাপমাত্রা প্রতি দশকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস (০.৭২ ডিগ্রি ফারেনহাইট) হারে বাড়ছে।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে