এই মুহূর্তে

ইসলামাবাদের মসজিদে নমাজের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৬৯

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: শেহজাদ টাউন এলাকার শিয়া টারলাই ইমামবাড়ার শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯। গুরুতর জখম হয়েছেন আরও ১৬৯ জন। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই ইসলামাবাদের আশেপাশে থাকা বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চিকি‍ৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি।

ইসলামাবাদ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শেহজাদ টাউন এলাকার শিয়া টারলাই ইমামবাড়ার মসজিদে জুম্মার নমাজ আদায়ে বহু মুসল্লি হাজির ছিলেন। নমাজ চলার সময়ে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যান অনেকে। রক্তের বন্যায় ভেসে যায় মসজিদ চত্বর। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন বহু ধর্মপ্রাণ মুসল্লি। আর্ত চি‍ৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে যায়। প্রাণ ভয়ে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন। জুমার নমাজ আদায়ে হাজির থাকা মুসল্লিরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মুহুর্তের মধ্যেই ওই জায়গা ঘিরে ধরেন তাঁরা। বেশ কয়েকজনের খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করেন। এখনও পর্যন্ত ৬৯ জনের মৃত্যুর খবর মিলেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘এদিনের আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন এক বিদেশি নাগরিক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তিনি নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র সহযোগী ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে জড়িত ছিলেন। মসজিদের প্রবেশ পথে ‘‘সুইসাইড ভেস্ট’ পরা ওই জঙ্গিকে থামানোর চেষ্টা চালিয়েছিলেন জঙ্গিরা। তখনই তিনি বিস্ফোরণ ঘটান।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

গোল্ডফিশ চালাচ্ছে গাড়ি! কীভাবে সম্ভব? জানলে চমকে যাবেন

যুদ্ধ নিয়ে বেজায় চাপে ট্রাম্প, এবার চিনের কাছে চাইলেন সাহায্য

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ইরানে নিহত ২২৩ নারী ও ২০২ শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ