আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণ স্লোভাকিয়ায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ স্লোভাকিয়ায় একটি লেভেল ক্রসিংয়ে একটি আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৭ ব্যক্তি। আহত হয়েছেন পাঁচজন। দেশটির রেল কর্মকর্তা সূত্রের খবর, যারা মারা গিয়েছেন সকলেই বাসযাত্রী ছিলেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায়। সংঘর্ষের বর্ননা দিয়ে স্টেট রেলওয়ে কোম্পানি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ১০০ জনের বেশি যাত্রী ছিল আন্তর্জাতিক ট্রেনের মধ্যে। তবে সংঘর্ষের সময় ট্রেনে প্রায় ২০০ জন এবং বাসে নয়জন ছিলেন।

যেটি প্রাগ থেকে বুদাপেস্টে যাচ্ছিল। আর পথের মাঝেই রাজধানী ব্রাতিস্লাভা থেকে ১১০ কিমি (৬৮ মাইল) পূর্বে নভে জামকির কাছে সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে সংঘর্ষের কারণ এখনও অজানা। তবে ট্রেনের কোনও যাত্রী মারা যায়নি। বাসের ৭ জন যাত্রী মারা গিয়েছেন। তবে তাদের নাম ও পরিচয় এখনও প্রকাশিত হয়নি। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডে তারা দগ্ধ হয়ে মারা যাওয়ার কারণে তাঁদের মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনেল ধাক্কায় বাসটি দু’ভাগ হয়ে যায়।

আহতদের মধ্যে বাস ও ট্রেনের চালকও রয়েছেন। তবে সেই মুহূর্তে লাইনচ্যুতির ঘটনা এড়াতে চালকের তাৎক্ষণিক ব্যবস্থা ট্রেনটিকে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছে বলে জানিয়েছেন চেক রেলওয়ে। তবে বাস চালকের ৩০ বছরের বেশি অভিজ্ঞতা ছিল। তবে দুর্ঘটনার কারণ প্রসঙ্গে প্রাথমিক অনুমান, সম্প্রতি ঝড়ের পর স্লোভাকিয়ার উল্লেখ্য লেভেল ক্রসিংয়ে ফ্ল্যাশিং লাইট কার্যক্রম নিস্ক্রিয় হয়ে পড়েছিল। তাই হয়তো বাস চালক ট্রেনটিকে দেখতে পারেনি। একজন যাত্রী ক্যাটারিনা মোলনারোভা বলেছেন, তাঁরা জামকি স্টেশন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনার বিকট শব্দ পেয়েছিলেন। সঙ্গে সঙ্গেই ট্রেনের সামনের দিকের অংশে ভয়াবহ আগুন লেগে যায়। আর ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছয় কয়েকটি দমকল বাহিনী।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ