মৌলবাদীদের হাতে ফের আক্রান্ত পাক পুলিশ কর্মী, হত ৮

ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন পুলিশ কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে আবারও আক্রান্ত পুলিশ কর্মী। বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় পুলিশ কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় পাকিস্তানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক দলের সদস্যদের। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন পুলিশ কর্মী। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পাক পুলিশ সূত্রে খবর, টিএলপি দলের সদস্যরা তাদের দলেরই একজন সদস্যের মুক্তির দাবিতে বুধবার পথে নেমেছিল। তারা একটি বিক্ষোভ মিছিল করে ইসলামাবাদে যেতে গেলে পাকিস্তানি পুলিশ তাদের বাধা দেয়। এরপরেই পুলিশদের সঙ্গে টিএলপি দলের সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়। টিএলপি দলের সদস্যরা পুলিশ কর্মীদের ওপর এসএমজি, একে৪৭ ও পিস্তলের মতো অস্ত্র নিয়ে চড়াও হন বলে অভিযোগ। এই ধস্তাধস্তিতেই ৩ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে টিএলপি দলের বেশ কয়েকজন সদস্যও এই ঘটনায় মারা গিয়েছে বলে খবর। 

অন্যদিকে জানা যাচ্ছে, পাকিস্তানের লাক্কি মারওয়াত জেলায় অজ্ঞাত পরিচয় এক আততায়ীর ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছেন ৪ পুলিশ কর্মী। পাক সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের লাক্কি মারওয়াত জেলার ওয়ান্ডা মীর আলমি এলাকায় যখন গাড়িতে করে টহলদারি করেছিলেন পাক পুলিশের একদল আধিকারিক তখনই তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় একদল দুষ্কৃতী। লাকি মারওয়াত জেলার ডেপুটি কমিশনার ইকবাল হুসেন সিনহুয়া জানিয়েছেন, দুষ্কৃতীরা মোটর বাইকে করে এসেছিল এবং তারা টহল দেওয়া গাড়িটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। তাদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ পুলিশ কর্মীর। আহত হন অনেকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে আহতদের মধ্যে আরও একজন পুলিশ কর্মী মারা যান। মঙ্গলবার রাত ১০:৪৫ নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই পাকিস্তানে বিভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক পাক পুলিশ কর্মী। গত সপ্তাহেও বেশ কয়েকবার টিএলপি দলের সদস্যদের হাতে আক্রান্ত হন পাক পুলিশ কর্মীরা। তখনও কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার