আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৮১ বছরেও ট্রেন চালাচ্ছেন মহিলা, উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, কে তিনি?

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, নারীদের কই মাছের প্রাণ। হাজার আঘাত এলেও তাঁরা হাসিমুখে সইতে পারে। নারীরা এখন শুধু ঘরেই আটকে নিয়ে, স্থলে-জলে সবরকম পেশাতেই পুরুষদের কাঁধে কাঁধ মেলাচ্ছেন। মেয়েরা এখন ট্রেন চালানোর পাশাপাশি প্লেন, জাহাজ চালানো, আর্মি, সেনাবাহিনী, সব পেশাতেই নিযুক্ত হচ্ছেন। এমনকী মেয়েরা এখন সব ধরনের পেশার জন্যেই ভরসাযোগ্য। আর কিছু কিছু জায়গায় আবার চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও নিজের পেশাতেই পড়ে রয়েছেন ভালোবাসায় জড়িয়ে। যাই হোক, সম্প্রতি একটি বিরল খবর পাওয়া গেল। ৮১ বছর বয়সে ট্রেনের চালক হিসেবে কাজ করে চলেছেন একজন নারী ট্রেনচালক। যিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটিতে (MBTA) কাজ করেন।

সম্প্রতি তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের বয়স্ক ট্রেনচালক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাঁর নাম হেলেন অ্যান্টেনুচি, যিনি ১৯৯৫ সালে ৫৩ বছর বয়সে MBTA-এর জন্য প্রথম কাজ শুরু করেছিলেন, প্রায় তিন দশক ধরে তিনি ব্লু লাইন ট্রেন চালাচ্ছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম ওঠার পর তিনি সংস্থাকে বলেছেন, “আমার পাঁচটি মেয়ে। তাদের জন্য আমি বাড়ির বাইরে বের হয়েছি এবং তারাই আমার জীবনে সব শান্তি ও সুখের উৎস। এই পেশাই আমাকে বাড়ি থেকে বের করেছে।” তাঁর একজন সহকর্মী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর হয়ে আবেদন করে ছিলেন। এরপরেই তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক ট্রেন অপারেটর হিসেবে মনোনীত হন। রেকর্ডটি অফিসিয়াল না হওয়া পর্যন্ত অ্যানটেনুচি আবেদন সম্পর্কে জানতেন না।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি জানি না যে কী নিয়ে হৈচৈ হচ্ছে। আমি প্রতিদিন উঠি এবং যা করতে ভালোবাসি তাই করি। আমার বয়সে অনেকেই তা করতে পারেনা। আমি আমার সমস্ত সহকর্মী, পরিবার, বন্ধুবান্ধব এবং যাত্রীদের প্রতি দিনটিকে একটি দুর্দান্ত যাত্রা তৈরিতে সহায়তা করার জন্য ধন্যবাদ জানাতে চাই।” অ্যান্টেনুচির এখন প্রায় ৮১ বছর, কিছুদিন পরেই তিনি ৮২ বছরে পড়বেন। তবে এক্ষুনি তাঁর অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি এখনও ট্রেন চালাতে সক্ষম। আমার যাত্রীদের নিয়ে আসব এবং যেখানে তাদের যেতে হবে দিয়ে আসব। যতক্ষণ না আমার সংস্থা আমাকে ছেড়ে না দিতে বলে, আমি ততদিন এই পেশায় থাকব।”

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ