ভয়াবহ অগ্নিকাণ্ড তাইওয়ানে, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৪৬ জনের

কাওসিউং শহরের  দমকল প্রধান লি চিং-হসিউ ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, ১৩টি মরদেহ সরাসরি মর্গে পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাইওয়ানের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন অন্ততপক্ষে ৪৬ জন। তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওহসিয়ুং এলাকার একটি বহুতল ভবনে বৃহস্পতিবার সকালে ভয়ংকর আগুন লাগে। আর সেই আগুনে পুড়ে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর মূলত সেই কারণেই প্রায় প্রতি ঘণ্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। 

জানা গিয়েছে ওই বহুতলের আগুন ক্রমশ এতটাই ভয়ংকর রুপ ধারণ করেছে যে ইতিমধ্যেই আশেপাশের আরও ১৩ টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৩ টের দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের ওই ১৩তলা ভবনে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। জানা যাচ্ছে, ওই বহুতলের দ্বিতীয় তলায় সর্বপ্রথম আগুন লাগে। ক্রমে সেটি চারপাশে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রথমে খবর পাওয়া যায় যে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে ইতিমধ্যেই ২৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৫৫ জন। পরে ওই ৫৫ জনের মধ্যে আরও ১১ জন মারা গিয়েছেন বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। 

কাওসিউং শহরের  দমকল প্রধান লি চিং-হসিউ ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, ১৩টি মরদেহ সরাসরি মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হাসপাতালে পাঠানো আরও ৫৫ জনের মধ্যে ১৪ জনের শরীরে জীবিত থাকার কোনো লক্ষণ দেখা যায়নি।

তবে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি। অন্যদিকে ওই বহুতলে আর কেউ আটকে পড়ে রয়েছেন কিংবা আর কোনও মৃতদেহ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি শুরু করেছে দমকল বাহিনী। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার