৯৯ বছরে মার্কিন নাগরিকত্ব এক ভারতীয় মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি : বয়স যে কোনও ফ্যাক্টর নয়, সেটা আরও একবার প্রমাণিত হল। ৯৯ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিভাসন দফতরের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার ফলে যেন নতুন করে বাঁচার স্বাদ পেয়েছেন ওরল্যান্ডোর এই বাসিন্দা।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিভাসন দফতরের তরফে একটি পোস্ট করা হয়েছে। সেখানে নতুন নাগরিকত্ব পাওয়া মহিলার ছবি পোস্ট করে অভিভাসন দফতরের তরফে জানানো হয়েছে, বয়স শুধু হচ্ছে একটা সংখ্যা মাত্র। যেটা সত্যি প্রমাণিত হয়েছে ৯৯ বছর বয়সি দাইবাইয়ের ক্ষেত্রে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নাগরিকত্ব পেয়েছেন। দাইবাই ভারত থেকে এসেছেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিভাসন দফতরের তরফে মহিলার যে ছবি পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে বসে রয়েছেন ৯৯ বছর বয়সি ওই মহিলা। হাতে রয়েছে নাগরিকত্ব সার্টিফিকেট। দাইবাইয়ের একপাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর মেয়ে আর অন্যপাশে দাঁড়িয়ে রয়েছেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আধিকারিক যিনি দাইবাইকে নাগরিকত্বের শপথ পাঠ করিয়েছেন।

তবে এত বেশি বছর বয়সে নাগরিকত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এক্স হ্যান্ডেলের অনেক ইউজাররা। নেটিজেনদের মতে, ওই ভারতীয় মহিলা তো অনেক বছর ধরেই ফ্লোরিডায় তাঁর মেয়ের সঙ্গে ছিলেন। তাহলে অনেক আগে কেন ওই মহিলাকে মার্কিন নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হল না।

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর