এই মুহূর্তে

মারাত্মক ব্যাঙের বিষে মৃত্যু অভিনেত্রী রদ্রিগেজের, নেপথ্যে কি আধ্যাত্মিক কারণ?

আন্তর্জাতিক ডেস্ক: মারণদাহি বানর ব্যাঙের বিষক্রিয়ায় প্রয়াত হলেন মেক্সিকান শর্ট ফিল্ম অভিনেত্রী মার্সেলা আলকাজার রদ্রিগেজ। আধ্যাত্মিক অনুষ্ঠানে গিয়ে এক পানীয় পান করেন তিনি। এরপরই অসুস্থ বোধ করতে থাকেন অভিনেত্রী। পরে বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন অভিনেত্রী। 

জানা গিয়েছে, গত ১ ডিসেম্বর রিট্রিটে একটি শুদ্ধকরণের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অভিনেত্রী। ওই অনুষ্ঠানেই আমাজনীয় দৈত্যাকার বানর ব্যাঙের বিষ খাওয়ার আচারের সাথে জড়িত, যা কাম্বো নামে পরিচিত,  ওই পানীয় পান করেন তিনি। স্থানীয় মতে,  এই পানীয় টক্সিন পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়েছে। ঘটনার সময় মেক্সিকোতেই ছিলেন অভিনেত্রী।  

সূত্রের খবর, এই পানীয় পান করার পরই ওই অভিনেত্রীর শরীরে প্রতিক্রিয়া শুরু হয় এবং গুরুতর ডায়রিয়া হয়েছিল। তিনি অসুস্থ বোধ করায় তাঁর বন্ধু তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসেন। এরপরই সামনে আসে অভিনেত্রীর মৃত্যুর খবর। মেক্সিকান প্রযোজনা সংস্থা জানায়, “গভীর দুঃখের সাথে, আমরা আমাদের প্রিয় সহকর্মী এবং বন্ধু মার্সেলা আলকাজার রদ্রিগেজের মৃত্যুতে শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যু আমাদের হৃদয়ে এবং আমাদের পেশাদার সম্প্রদায়ের মধ্যে একটি বিশাল শূন্যতা তৈরি করেছে। তাঁর উৎসর্গ, আনন্দ এবং প্রতিশ্রুতি আমাদের সকলের উপর গভীর চিহ্ন রেখে গেছেন ।” সেই সঙ্গে এই মৃত্যুর খবর পেয়ে হতাশ অভিনেত্রীর অনুরাগীরা।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৩তম জন্মদিনের আগে হংকংয়ে রণবীর এবং মেয়ের সঙ্গে আলিয়া, ভাইরাল ভিডিও

‘পরের বার সোজা মাথায় গুলি’, গায়ক বাদশাকে হত্যার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

সুস্থ হচ্ছিলেন, হঠাৎই অবনতি! কেমন আছেন ইউটিউবার অনুরাগ ডোভাল?

বয়স শুধু সংখ্যা! তেতাল্লিশেও লাল বিকিনিতে ঝড় তুললেন মোনালিসা

সঞ্জু বাবাকে সোনার জল করা আইফোন উপহার পাক নেট প্রভাবীর, দাম‌ কত জানেন?

জানেন কি আজকের দিনেই মুক্তি পেয়েছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ