বিশ্বকাপ জয়ী টিমের ছবিতে গায়েব সঞ্জু স্যামসন, শুভমন গিলের পোস্ট ঘিরে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা শুভমন গিলের (Shubman Gill) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সদ্য সমাপ্ত আইসিসি’র টি টোয়েন্টি বিশ্বকাপ ( ICC Men’s T20 World Cup) জয়কে ঘিরে ভারতের তরুণ ক্রিকেটারের শেয়ার করা একটি টিম ফটোতে দেখা যায় কয়েকজন ভারতীয় ক্রিকেটার একসঙ্গে দাঁড়িয়ে আছেন। কিন্তু সেই ছবিতে নেই উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করেন ভক্তরা—ছবিটি কি এডিট করা হয়েছে?

সম্প্রতি শুভমন গিল ( Shubman Gill) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে ছবি পোস্ট করেছেন তা ভক্তদের নজরে এসেছে। নেটা নাগরিকদের একাংশ লক্ষ্য করেন যে, ছবিতে দলের কয়েকজন খেলোয়াড় থাকলেও সেখানে দেখা যাচ্ছে না বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। এরপরই কেউ কেউ মন্তব্য করেন, “সঞ্জু কোথায় গেল?” আবার কেউ লিখেছেন, “ছবিতে কি এডিট করা হয়েছে?”

যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত গিল বা সঞ্জু স্যামসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবুও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের মতে, বড় টুর্নামেন্টের সময় খেলোয়াড়দের প্রতিটি পোস্টই ভক্তদের নজরে থাকে। আর সেই কারণেই একটি সাধারণ ছবি নিয়েও এত আলোচনা শুরু হয়েছে। অনেকেই এখন অপেক্ষা করছেন—আসল ঘটনা কী, তা জানার জন্য। উল্লেখ্য, গত ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে দুরমুশ করে টানা দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন সূর্যকুমার যাদবরা। 

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের