সুস্থ হচ্ছিলেন, হঠাৎই অবনতি! কেমন আছেন ইউটিউবার অনুরাগ ডোভাল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছোট পর্দার রিয়েলিটি শো বিগ বস-১৭ (Bigg Boss 17) খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভালের (Anurag Dobhal) শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়েছে। কয়েক দিন আগে আইসিইউ থেকে ছাড়া পেলেও এখন আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার ম্যানেজার রোহিত পাণ্ডে শনিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দুর্ঘটনার কারণে অনুরাগের ফুসফুস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বর্তমানে সেখানে সংক্রমণ ছড়িয়ে নিউমোনিয়া হয়েছে। এই খবরে উদ্বেগে রয়েছেন তার অনুরাগীরা।

রোহিত জানান, শনিবার সকাল পর্যন্ত অনুরাগের অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু আচমকা তার শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে। দুর্ঘটনার সময় অনুরাগের ফুসফুস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই কারণেই এখন ফুসফুসে গুরুতর সংক্রমণ দেখা দিয়েছে এবং তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার অনুরাগকে আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তখন রোহিত তার সঙ্গে একটি সেলফি পোস্ট করে জানিয়েছিলেন যে অনুরাগ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে হঠাৎ করে অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগে রয়েছেন ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়