বুন্দেশলিগায় ৯ জন নিয়ে খেলেও বেয়ার লেভারকুসেনকে রুখে দিল বায়ার্ন মিউনিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: জেদ থাকলে যে সব সম্ভব হয়, ফের একবার তা বুঝিয়ে দিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শনিবার (১৪ মার্চ) রাতে বুন্দেশলিগায় বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে প্রথমে গোল হজম করে এবং ৯ জন নিয়ে খেলেও হার রুখে ড্র করে মাঠ ছাড়ল জার্মান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে লেভারকুসেনের খেলোয়াড়েরা। তার ফলও হাতেনাতে পায়। ছয় মিনিটের মাথায় সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে বায়ার্নের রক্ষণ ভাগের এক খেলোয়াড়কে কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার আলেসিয়া গার্সিয়া। এর পরে আরও বেশ কয়েকবার আক্রমণ শানায় লেভারকুসেন। যদিও গোল হয়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরতে থাকে বায়ার্ন। ৪২ মিনিটে লেভারকুসেনের একজনকে বিশ্রি ফাউল করেন বায়াতর্নের নিকোলাস জ্যাকসন। ভিএআর দেখে সেনেগালের ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনের দল হয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে লেভারকুসেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। পর পর দু’মিনিটে দুটি দারুণ সুযোগ পেয়েছিলেন লেভারকুসেনের খেলোয়াড়রা। যদিও তেকাঠির নিচে বল রাখতে পারেননি। ৬১ মিনিটে লেভারকুসেনের জালে বল পাঠিয়ে বায়ার্ন সমর্থকদের মুখে হাসি ফোটান তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। কিন্তু কিছুক্ষণ পরই তাদের সেই আনন্দ মিলিয়ে যায়। গোল করার আগে কেইনের হাতে বল লাগায় ভিএআর দেখে গোল বাতিল করে দেন রেফারি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। আট মিনিট পর প্রতিপক্ষের ভুল পাসে বল পান মাইকেল ওলিসে। তার পাস ধরে দলকে সমতা এনে দেন লুইস দিয়াস। ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দিয়াসকে। ৯ জনের দল হয়ে যায় বায়ার্ন। যদিও তার সুবিধা নিতে পারেনি লেভারকুসেন। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় খেলা। এদিন ড্রয়ের সুবাদে ২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল বায়ার্ন। ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক