টরেন্টোর স্বামী নারায়ন মন্দির ভাঙচুর, দেওয়ালে লেখা খলিস্তান জিন্দাবাদ

কড়া ভাষায় প্রতিবাদ ভারতীয় দূতাবাসের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খলিস্তানিদের নিশানায় টরেন্টোর বিখ্যাত স্বামী নারায়ণ মন্দির ভাঙচুর করল খলিস্তানিররা। দেওয়ালে লিখে দিল ভারত বিরোধী স্লোগান। ন্যক্করজনক এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছে ভারতীয় দূতাবাস। দূতাবাস অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি তুলেছে।

দূতাবাসের টুইটার হ্যান্ডেল এই হামলার নিন্দা করে বলা হয়েছে, টরেন্টোর বিখ্যাত স্বামী নারায়ণ মন্দির ভাঙচুর করা হয়েছে। দেওয়াল লেখা হয়েছে ভারত বিরোধী স্লোগান। দূতাবাস কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করছে। প্রশাসনের কাছে অনুরোধ, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভারত বহু ভাষাভাষির দেশ। সেখানে সব ধর্মের সব বর্ণের মানুষের বসবাস। বিবিধের মাঝে ঐক্যের সুর রয়েছে সেখানে। টরেন্টোতেই বহু হিন্দু ধর্মের লোকেরা বসবাস করে। স্বামী নারায়ণ মন্দির ভাঙুচর ও দেওয়ালে ভারত বিরোধী স্লোগান হিন্দু সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছে। এই ঘটনা কোনওভাবেই সমর্থন করা যায় না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার ভিডিয়ো (এই মুহূর্তে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মন্দিরের বাইরের ফলকের ওপর লেখা খলিস্তান জিন্দাবাদ। সোশ্যাল মিডিয়া ওই ঘটনা ভাইরাল হওয়ায় তা সেখানকার বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের চোখে পড়েছে। তাদের মধ্যে অনেকেরই এই মন্দিরে যাওয়া-আসা করেন। তারাও সমবেতভাবে এই ঘটনার নিন্দা করে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে। পুলিশ ঘটনাস্থলে থাকা নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে হামলকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। এই খবর লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার