করোনার ধাক্কায় ইউনিভার্সিটি ক্যাম্পাস সিল, ১৫ শো পড়ুয়া আইসোলেশনে

এদিকে আবার বার্ড ফ্লু শুরু করেছে তাণ্ডব

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতে অনেক জায়গাতেই খুলেছে স্কুলের দরজা। দূরত্ববিধি মেনে চলছে ক্লাস। এ রাজ্যেও মঙ্গলবার সকালে বাজবে স্কুলের ঘণ্টা। এই খুশির আবহে চিন থেকে এল দুঃসংবাদ।

করোনার ধাক্কায় দেশের উত্তর-পশ্চিমের হুংগাহো বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাস সিল করে দেওয়া হয়েছে। ১৫ শোর বেশি পডু়য়াকে পাঠানো হয়েছে আইসোলেশনে। এরা রয়েছে সেখানকার একটি হোটেলে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হোটেলে থেকেই ছাত্ররা অনলাইনে ক্লাস করছে।

করোনা সংক্রমণকে বাগে আনতে চিন ইতোমধ্যেই জিরো টলারেন্স নীতি নিয়েছে। কোনও প্রান্ত থেকে নতুন করে কারও সংক্রমিত হওয়ার খবর পেলেই সেখানে জারি করা হচ্ছে লকডাউন। বেশ কয়েকটি আবাসন সিল করে দেওয়া হয়েছে। প্রভাবিত এলাকার বাসিন্দাদের বলা হয়েছে, একমাত্র বিশেষ প্রয়োজন হলেই তারা যে বাড়ির বাইরে বের হন। বেশ কয়েকটি এলাকার শপিংমল, সিনেমা হল সিল। জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। তারপরেও করোনা দৈত্যকে বাগে আনা যাচ্ছে না।

শুধু চিন নয়, জার্মানিতেও নতুন করে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা। সোমবার সে দেশের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, প্রতি এক লক্ষে আক্রন্ত হচ্ছেন গড়ে ৩০৩ জন। গত সপ্তাহে সেই সংখ্যাটা ছিল ২৮৯। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের