আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গালিগালাজ খারাপ নয়, মানুষকে শক্তি জোগায়, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

নিজস্ব প্রতিনিধি: আমরা সবাই মাঝেমধ্যে কমবেশি গালিগালাজ করি। বিশেষ করে বন্ধুদের আড্ডার আসরে গালিগালাজ বেশি হয়। তবে অনেকেই নানা কারণে গালিগালাজ করে। যেমন ধরুন রেগে গেলে, কোথাও হঠাত করে হোঁচট খেলে, হুট করে সামনে চলে এলে মুখ দিয়ে গালিগালাজ বের হয়ে যায়। তবে জানেন কি গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। গবেষণা বলছে গালিগালাজ খারাপ নয় এটি মানুষকে শক্তি জোগায়।

 অনেকে বলেন উত্তেজনা বা রাগের মুহূর্তে   দু-একটা গালাগালি দিয়ে মানসিক শান্তি পাওয়া যায়, হালকা লাগে। তবে বহু মানুষ রয়েছে যারা খারাপ ভাষার ব্যবহার একেবারে পছন্দ করেন না। কিন্তু জানেন কি বিজ্ঞানীরা বলছেন,  গালিগালাজ করা শুধু মনের ক্ষোভ  বের করতে সাহায্য করে না উল্টে  মানুষকে শারীরিকভাবে আরও শক্তিশালী করে তুলতে পারে। এমনটাই অবাক করা তথ্য উঠে এসেছে গবেষক ড. রিচার্ড স্টিফেনসের নেতৃত্বে যুক্তরাজ্যের ‘কিল ইউনিভার্সিটি’র এক গবেষণায় । তারা বলছেন গালিগালাজ মানুষের শারীরিক কার্যকলাপের সক্ষমতা বাড়িয়ে দিতে পারে। এই গবেষণাটি বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘আমেরিকান সাইকোলজিস্ট’-এ প্রকাশিত হয়েছে । গবেষণায় জানা গিয়েছে, গালিগালাজ করলে মানুষ  মানসিক বাধা কাটিয়ে ওঠে  এবং তাদের আরও কঠোর পরিশ্রমী করে তোলে।

গবেষণা বলেছে, মানুষকে আরও আত্মবিশ্বাসী ও মনোযোগী করে তোলে এই গালিগালাজ । যে সমস্ত সীমাবদ্ধতা রয়েছে সেটাও ভাঙতে সাহায্য করে। ড. স্টিফেনস বলেছেন, মানুষকে সামাজিক নিয়মকানুন ও মানসিক দ্বিধাদ্বন্দ্ব  সমস্ত কিছু একেবারে ঝেড়ে ফেলে দিতে সাহায্য করে গালিগালাজ। এই বিষয়টি ঠিক কিনা তা পরীক্ষা করার জন্য, গবেষণা দলটি ১৯২ জন অংশগ্রহণকারীকে নিয়ে দুটি পরীক্ষা করেছিল।

অংশগ্রহণকারীদের  প্রতিটি পরীক্ষায়  বলা হয়েছিল চেয়ার পুশ-আপের সময় প্রতি দুই সেকেন্ড অন্তর একটি গালি বা সাধারণ শব্দ উচ্চারণ করতে। তারপর ব্যায়াম শেষ হলে  অংশগ্রহণকারীদের কাছে  গবেষকরা  জানতে  চান এই কাজের সময় তাঁরঅ্যা মানসিকভাবে কেমন বোধ করছিলেন । অংশগ্রহণকারীরা জানান তারা কতটা স্বস্তিতে আছেন বা কতটা কম দ্বিধা বোধ করছেন। এমনকি গবেষণার ফলাফল থেকে ইঙ্গিত মিলেছে গালিগালাজ করা শুধুমাত্র অভ্যাসের বিষয় নয়, দরকারি এক কৌশলও হতে পারে। এবার এই পরীক্ষার পর গবেষক দল দেখতে চাইছেন মানুষ যখন কাজের চাপে কা কোনও কারণে নার্ভাস বা ইতস্তত বোধ করেন সেক্ষেত্রে গালিগালাজ সাহায্য করে কি না।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ