আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১৫

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে আকস্মিক বন্যায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন ৩১৫ জন এবং ১৬০০ জনেরও বেশি আহত হয়েছে। এই পরিস্থিতিতে ত্রাণ সংস্থাগুলিকে প্রস্তুত থাকতে বলেছে আফগানিস্তানের প্রশাসন। শুক্রবার আচমকাই ভারী বৃষ্টিপাত শুরু হয় আফগানিস্তানে। এরফলে হাজার হাজার বাড়িতে ক্ষয়ক্ষতি এবং স্বাস্থ্য পরিষেবা বিপন্ন হয়ে পড়েছে।

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার জেরে বাগলান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে প্রায় ৩০০ জন বাসিন্দা  প্রাণ হারিয়েছেন । ২ হাজার ১১টি বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। পাশাপাশি ২ হাজার ৮০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জোর কদমে চলছে উদ্ধারকাজ। বাগলানের এক বাসিন্দা জানিয়েছেন, ‘আমাদের খাবার নেই, পানীয় জল নেই, আশ্রয় নেই, কম্বল নেই। বন্যায় আমাদের সব ধ্বংস হয়ে গিয়েছে।‘

এই পরিস্থিতিতে  জরুরি বিভাগের কর্মীরা তাঁদের উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন।কাদামাটি এবং ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধার করার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন তাঁরা। যদিও জরুরি বিভাগের কর্মীরা ছাড়াও এই উদ্ধারকার্যে সহযোগিতা করছেন ন্যাশনাল আর্মি সহ, পুলিশ নিরাপত্তা বাহিনীরাও।

উল্লেখ্য, এই  ঘটনা প্রথম নয়। এর আগেও দফায় দফায় বন্যায় আফগানিস্তানের ১০টি প্রদেশে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অঞ্চলই পুরোপুরি নিস্তার পায়নি এই বন্যার কবল থেকে। সব অঞ্চলই ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু তাঁদের জীবিকা বলতে কৃষির ওপর নির্ভরশীল তাই প্রচন্ড অসুবিধেয় পড়তে হচ্ছে।

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ