তালিবানি রক্তচক্ষুকে থোড়াই কেয়ার, স্কুল খোলার দাবিতে বিক্ষোভ আফগান মেয়েদের

শনিবার কাবুলের সিটি স্কয়ারে বিক্ষোভ দেখায় পড়ুয়া ও তাদের অভিভাবকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: দেশে রাজনৈতিক পালাবদলের মেয়ে হওয়ার অপরাধে পড়াশোনা শিঁকেয় উঠেছে। গত বুধবার দীর্ঘ সাত মাস বাদে মেয়েদের স্কুল খুলে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ডিগবাজি খেয়ে তালিবান নেতৃত্ব জানিয়ে দেয়, মেয়েদের পড়াশোনা চলবে না। ফলে বিপাকে পড়েছেন পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক অসংখ্য আফগান মেয়ে। শনিবার তালিবানি রক্তচক্ষু উপেক্ষা করে স্কুল খুলে দেওয়ার দাবিতে পথে নামলেন তারা। কাবুলের সিটি স্কয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে যেমন স্কুলের বই ছিল, তেমনই ছিল প্ল্যাকার্ড। কোনও প্ল্যাকার্ডে লেখা ‘স্কুল খুলে দাও! ন্যায়বিচার করো’, আবার কোনও প্ল্যাকার্ডে লেখা, ‘আমরা পড়াশোনার অধিকার চাই।’ তালিবানদের মতো কট্টর মৌলবাদীদের বিরুদ্ধে রাজপথে নেমে এমন বিক্ষোভ দেখানোর ঘটনা যে বেনজির, তা নিয়ে সংশয় নেই।

গত বছরের অগস্টে কাবুলে রাজনৈতিক পালাবদল ঘটে। আশরাফ গনি সরকারকে ক্ষমতাচ্যূত করে কাবুলিওয়ালার দেশে ক্ষমতার কুর্সিতে বসে তালিবানরা। প্রথম তালিবান জমানায় আফগানিস্তানে নারী শিক্ষা নিষিদ্ধ ছিল। ফলে এবারেও নারী শিক্ষার পক্ষে কোপ পড়তে পারে বলে বহু পড়ুয়া এবং তাদের অভিভাবকদের আশঙ্কা ছিল। তালিবানদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, নারী শিক্ষায় বাধা দেওয়া হবে না। গত অক্টোবরে মেয়েদের জন্য প্রাথমিক স্কুলের দরজা খুলে দেওয়া হয়। গত বুধবার দেশে মেয়েদের জন্য মাধ্যমিকস্তরের স্কুল খুলেও দেওয়া হয়। ফলে খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলেন পড়ুয়া ও অভিভাবকরা। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বদলে গেল পুরো চিত্র। ফের ফতোয়া জারি হয়, মাধ্যমিকস্তরের বালিকা বিদ্যালয় বন্ধ থাকবে।

আচমকাই কেন তালিবানদের মেয়েদের জন্য স্কুল চালুর সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিন যেভাবে ফের স্কুল খোলার দাবি জানিয়ে রাজপথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়া ও অভিভাবকরা, তা তালিবানদের পক্ষে যথেষ্টই অশনিসঙ্কেত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিক্ষোভের খবর জানতে পেরেই যুদ্ধংদেহী মনোভাব নিয়ে সিটি স্কোয়ারে ছুটে এসেছিল তালিবান যোদ্ধারা। তাদের রুদ্রমূর্তি দেখে বিক্ষোভকারীরা অবশ্য দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা