৩ বছর পর ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিরিয়ে দিল মেটা

তবে শুধু ফেসবুক বা ইনস্টাগ্রাম নয়, এর আগে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাঁকে টুইটার ও ইউটিউব প্লাটফর্ম থেকেও নিষিদ্ধ করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ নির্বাচনের ঠিক আগেই ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকেরা সহিংস হামলা চালানোর কারণে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল মেটা সংস্থা। অভিযোগ উঠেছিল যে, ট্রাম্পের ফেসবুক পোস্টে সহিংসতায় যুক্ত থাকা লোকজনের প্রশংসা করা হয়েছে।

সেই ঘটনার ঠিক পরদিনই ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেড়ে নিয়েছিল মেটা অবশেষে ৩ বছর পর মেটা ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়াগুলি অ্যাকাউন্ট থেকে সমস্ত বিধিনিষেধ উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল অ্যাকাউন্ট ফেরৎ পাবেন। গত শুক্রবার (১২ জুলাই) মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্পের ওপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। তাই তিনি তাঁর সোশ্যাল অ্যাকাউন্ট ফিরে পাবেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের ওপর আর বর্ধিত নিষেধাজ্ঞা থাকছে না। যদিও ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালু করা হয়েছিল।

কিন্তু ভবিষ্যতে আবারও নীতিমালা লঙ্ঘনের হুমকির কারণে তাঁর অ্যাকাউন্টের বিরুদ্ধে শাস্তি বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই বর্ধিত শাস্তিই শুক্রবার উঠিয়ে নিল মেটা। এই মূহুর্তে ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টে ৩ লাখ ৪০ হাজার ফলোয়ার রয়েছে। এদিন ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ব্লগ পোস্টে মেটা লিখেছে, ‘রাজনৈতিক বক্তব্য অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব মূল্যায়নের পরে আমাদের মনে হয়েছে, মার্কিন জনগণ প্রেসিডেন্টের মতোই প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীর বক্তব্য একই রকম শোনার সুযোগ পেতে পারেন। তাই মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচিত প্রার্থীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মতো একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীন থাকবেন।”

তবে শুধু ফেসবুক বা ইনস্টাগ্রাম নয়, এর আগে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাঁকে টুইটার (X) ও ইউটিউব প্লাটফর্ম থেকেও নিষিদ্ধ করা হয়েছিল। এরপর থেকে সোশ্যালমাধ্যম ট্রুথের মাধ্যমে তিনি সোশ্যালে যোগাযোগ করেন। যেখানে তিনি বিভিন্ন বক্তব্য, নির্বাচনী প্রচারে ব্যবহৃত ভিডিও, মিছিলে অংশ নেওয়ার আমন্ত্রণ পোস্ট করেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে