৪০ মিনিট অপেক্ষার পরে দরজা খুলে পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ঢুকে পড়লেন শাহবাজ, রইল ভিডিও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিষ্টাচার বলে কোনও শব্দ যে তাঁর অভিধানে নেই, ফের বুঝিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১২ ডিসেম্বর) তুর্কমেনিস্তানে এক সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্তে বৈঠকে বসার কথা ছিল তাঁর। ওই বৈঠকের জন্য পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসহাক দারের সঙ্গে ৪০ মিনিট ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু পুতিনের ডাক না আসায় ধৈর্য্য হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে শিষ্টাচার ভেঙেই দরজা খুলে ঢুকে পড়েন রুশ প্রেসিডেন্টের কক্ষে। তখন সেখানে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছিলেন পুতিন। পাক প্রধানমন্ত্রীর এমন আচরণ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শরিফের এমন শিষ্টাচার বহির্ভূত আচরণ নিয়ে মশকরায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা।

রুশ সংবাদমাধ্যম ‘আরটি’ জানিয়েছে, এদিন তুর্কমেনেস্তানে এক সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার কথা ছিল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। ওই বৈঠকের জন্য বিদেশ মন্ত্রী ইসহাক দারের সঙ্গে হোটেলের একটি কক্ষে অপেক্ষা করছিলেন শরিফ। ঘড়ির কাঁটা ক্রমশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অধৈর্য্য হয়ে পড়েন তিনি। জানতে পারেন, পাশের ঘরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এর্ডোয়ানের সঙ্গে বৈঠক করছেন পুতিন। ৪০ মিনিট অপেক্ষা করার পর অধৈর্য্য  শরিফ সবাইকে চমকে দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে পড়েন। তাঁর ওই আচরণে বিস্মিত হন নিরাপত্তা রক্ষীরা। প্রায় ১০ মিনিট বাদে বেরিয়ে আসেন।

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে শাহবাজ শরিফের ওই শিষ্টাচার বহির্ভূত আচরণ। আর তাকে নিয়ে মশকরায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে একজন লিখেছেন, ‘পুতিন ভিখারিদের জন্য তাঁর মূল্যবান সময় নষ্ট করতে চান না।’ অন্য এক নেটা নাগরিক লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পও এই ভিক্ষুকদের সাথে একই আচরণ করেছিলেন।’

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম