বন্ধ করে দেওয়া হল প্যারিসের বিশ্বখ্যাত লুভর জাদুঘর, লুট নেপোলিয়ানের গয়না

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার  বন্ধ করে দেওয়া হল প্যারিসের বিশ্বখ্যাত লুভর জাদুঘর। জানা গিয়েছে,  ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এবং সম্রাজ্ঞি জোসেফিনের নয়টি অলংকার চুরি হয়ে গিয়েছে।  সূত্রে জানা গিয়েছে নদীর পাশ দিয়ে চোরেরা জাদুঘরে প্রবেশ করে এবং একটি লিফটের মাধ্যমে  জাদুঘরে প্রবেশ করে। এই খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা জাদুঘর চত্বরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফরাসি সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “কোনও আহতের খবর পাওয়া যায়নি। আমি জাদুঘরের সদস্য এবং পুলিশের  সঙ্গে ঘটনাস্থলে রয়েছি। তদন্ত চলছে।” পুলিশের একটি সূত্রে খবর, জাদুঘরের পাশ দিয়ে বয়ে গিয়েছে শ্যেন নদী। সেই দিকেই চলছে সংস্কারের কাজ। সেই সুযোগকেই চোরেরা কাজে লাগিয়েছে। অনুমান করা হচ্ছে দুই অভিযুক্ত জানলা ভেঙে ঘরে প্রবেশ করে। জাদুঘরের এক কর্মী জানিয়েছেন চোরেরা জানলা ভেঙে ঘরে প্রবেশ করার পর নেপোলিয়ান এবং সম্রাজ্ঞির মোট ন’টি গয়না চুরি করে। চুরির জিনিসের মধ্যে রয়েছে নেকলেস, ব্রোচ-সহ আরও অনেক কিছু। এগুলি ফ্রান্সের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপোলিয়ানের অভিষেকের পরে বহু গয়না তৈরি করানো হয়েছিল।

শিল্প ও ইতিহাসের বিশাল সংগ্রহের জন্য বিখ্যাত লুভর জাদুঘরটি বছরের পর বছর ধরে বেশ কয়েকটি চুরি এবং ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ১৯১১ সালের ২১ আগস্ট, ভিনসেঞ্জো পেরুগিয়া, একজন ইতালীয় কারিগর, লুভর থেকে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চুরি করেন। জাদুঘরের কর্মীর ছদ্মবেশে, তিনি রাতে সেখানে লুকিয়ে থাকেন এবং পরের দিন সকালে চিত্রটি সরিয়ে ফেলেন। চুরির ঘটনাটি পরের দিন পর্যন্ত নজরে আসেনি এবং ১৯১৩ সালে ইতালির ফ্লোরেন্সে বিক্রি করার চেষ্টা করার সময়  সেই ছবিটি উদ্ধার করা হয়।  

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর