করোনা মহামারীর পর ফের লকডাউনের পথে গোটা দুনিয়া! আগাম প্রস্তুতি শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি:  করোনা  ছড়িয়ে পড়ার পর স্তব্ধ হয়েছিল গোটা বিশ্ব। এক লহমায় থমকে গিয়েছিল জীবনযাত্রা। সেই স্মৃতি কি আবার ফিরতে চলেছে? এই প্রশ্নই এখন উঠছে বিশ্বজুড়ে। তবে এবার আর কোনও মহামারী নয় নেপথ্যে রয়েছে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ। অনেকেই বলছেন তেল সংকটের কারণে কোভিডের পর এবার সবচেয়ে বড় লকডাউন হতে চলেছে বিশ্বজুড়ে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে  জাহাজ চলাচল বন্ধ হয়ে  গিয়েছে । বিশ্বের বেশিরভাগ তেল এই পথ দিয়েই যায়। মিলছে না পর্যাপ্ত পরিমাণে জ্বালানি। যার ফল ভুগছে গোটা বিশ্ব। 

 জ্বালানি সরবরাহে ব্যঘাত ঘটায়  তেলের দাম এখন ব্যারেল প্রতি ১১২ ডলারে পৌঁছেছে। আমেরিকায় গ্যাসের দাম গ্যালন প্রতি ৫ ডলারে নেমে এসেছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবকিছুর দামই বাড়ছে। তেলের দাম বৃদ্ধির কারণে  দোকানে সবকিছুর দাম বাড়ছে। খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে, কারণ খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার আসে হরমুজ প্রণালি দিয়ে। চাষের জন্য কৃষকদের বেশি টাকা ব্যায় করতে হলে   খাদ্যের দামও বেড়ে যাবে। অন্যদিকে  বিমান সংস্থাগুলো ফ্লাইট সংখ্যা কমিয়ে দেওয়ায় ভ্রমণ কঠিন হয়ে পড়ছে। ইউনাইটেড এয়ারলাইন্স শুধু এই সপ্তাহেই তাদের পাঁচ শতাংশ ফ্লাইট কমিয়েছে। অন্যান্য দেশের বিমান সংস্থাগুলোও ফ্লাইট সংখ্যা কমাচ্ছে।  অর্থাৎ বিমান ভ্রমণ আরও ব্যয়বহুল হওয়ার  আশঙ্কা করা হচ্ছে এবং জ্বালানি না থাকায় বিমানের সংখ্যাও কমছে । বিভিন্ন দেশের  সরকার অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার জন্য অনুরোধ করছে। কোভিডের সময়ও একই কথা বলা হয়েছিল। শুধুমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজনে ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। 

বিশ্বব্যাপী জ্বালানি  মজুদ শুরু   

অনেক দেশ ইতিমধ্যেই তেল  মজুদ করছে। জাপানে জ্বালানি  দিতে টোকেন ব্যবস্থা চালু  করা হয়েছে।  জ্বালানি দেওয়ার জন্য  ভাউচার বিতরণ করা হচ্ছে। দক্ষিণ কোরিয়াতেও  একই অবস্থা।  বাংলাদেশ, ফিলিপাইন ও শ্রীলঙ্কায় পেট্রোলের জন্য দীর্ঘ লাইন দেখা  গিয়েছে।  অস্ট্রেলিয়ার  সরকার জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ কমাতে আহ্বান জানিয়েছে।  ভারতের ৮০ শতাংশ তেল আসে হরমুজ প্রণালী থেকে। পাকিস্তান ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটে রয়েছে। তেল সংকট সেই সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে।.

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ‘তেল সংকট থেকে বাঁচতে’   ১০-দফা পরিকল্পনা প্রকাশ করেছে। এতে বিভিন্ন দেশের সরকারগুলোকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। বলা হয়েছে…

প্রতিটি হাইওয়েতে গাড়ির গতি কমানো 

 প্রয়োজন ছাড়া বিমান সফর কম করা 

গ্যাস স্টোভের পরিবর্তে ইলেকট্রিক স্টোভ ব্যবহার 

 যতটা সম্ভব বাড়ি থেকে কাজর পরামর্শ 

 আইইএ বলেছে,  এটি কোনো পরামর্শ নয়, বরং সরকারগুলোর জন্য বিশেষভাবে তৈরি একটি পরিকল্পনা।  আরও বলা হয়েছে,  কোভিড-১৯ মহামারির সময়ে এটি যেমন কার্যকর ছিল, তেমনি জ্বালানি সংকটের সময়েও এটি কার্যকর হবে। সরকারগুলো একে লকডাউন না বলে জ্বালানি নিরাপত্তা বলবে, কিন্তু এর প্রভাব একই থাকবে। 

এরপর কী ঘটবে এবং   কী করা উচিত?

তেলের দাম আরও বাড়লে পরিবহন, বিমান চলাচল এবং কৃষিকাজ সবই আরও ব্যয়বহুল হয়ে উঠবে।  আইইএ-র এই পরিকল্পনাটি অনেক দেশেই বাস্তবায়িত হচ্ছে। এটি একটি স্থায়ী ব্যবস্থায় পরিণত হতে পারে। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর