পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের সংঘাত থামার কোনও লক্ষণই নেই। বরং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতিশোধের হুঁশিয়ারির পর আরও ভয়াবহ হয়ে উঠল পরিস্থিতি। কিছুদিন আগে রাশিয়ার ক্রিমিয়া সেতুতে হামলা চালিয়েছিল ইউক্রেন। সেই আক্রমণের জবাব দিতে গিয়ে এবার ইউক্রেনের রাজধানী কিভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল রাশিয়া। রাতভর চলা এই হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় তিনজন। আহত হয়েছেন আরও ১৫ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে কিভের একাধিক গুরুত্বপূর্ণ সেতু ও পরিকাঠামো।

শুক্রবার (২০ নভেম্বর) ভোররাত থেকেই ইউক্রেনের রাজধানী কিভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাশিয়ার তরফে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। কিভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, হামলায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।  কিভের উপর দিয়ে বয়ে যাওয়া ডিনিপ্রো নদীর উপর থাকা তিনটি গুরুত্বপূর্ণ সেতুতেও আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। ক্ষতিগ্রস্ত সেতুগুলি হল পোদিলস্কি-ভস্ক্রেসেনস্কি, দারনিৎস্কি এবং সাউদার্ন ব্রিজ। ফলে নদীর দুই তীরের মধ্যে যান চলাচলে বিধিনিষেধ জারি করতে হয়েছে প্রশাসনকে। শহরের একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। 

আরও পড়ুন: ‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

উল্লেখ্য, রাশিয়ার এই হামলার নেপথ্যে রয়েছে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের সাম্প্রতি আক্রমণ। চলতি সপ্তাহে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। তাতে সেতুর সড়কপথের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরেই প্রতিশোধের হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের পর পুতিন স্পষ্ট জানিয়েছিলেন, ক্রিমিয়া সেতুতে হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। আরও বলেছিলেন,  রাশিয়ার পাল্টা পদক্ষেপ হবে আরও যন্ত্রণাদায়ক।  সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই কিভের উপর এই ব্যাপক আক্রমণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। 

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন