সিঙ্গাপুরের পরে এবার হংকংয়ে নিষিদ্ধ MDH ও EVEREST-এর মশলা

Share:

নিজস্ব প্রতিনিধি : সিঙ্গাপুরের পর এবার হংকংয়েও নিষিদ্ধ হল এমডিএইচ ও এভারেস্টের মশলা। এমডিএইচ ও এভারেস্টের ফিস কারি মশলাকে মাত্রাতিরিক্ত কীটনাশক দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই তা খতিয়ে দেখেন হংকং প্রশাসন। এরপর এই দুই সংস্থার মশলাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হংকং প্রশাসনের সেন্টার ফর ফুড সেফটির তরফে ঘোষণা করা হয়েছে, এমডিএইচের তিনটি মশলা মাদ্রাজ কারি পাউডার, সম্ভর মশলা পাউডার ও কারি পাউডারের মধ্যে কীটনাশক ও ইথিলিন অক্সাইডের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সেন্টার ফর ফুড সেফটির তরফে তিনটি দোকান থেকে মশলার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনার মধ্যেই এই কীটনাশক ও ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়া যায়। এরপরই এইসব দোকান থেকে মশলা বিক্রি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্টার ফর ফুড সেফটি।

এর আগে সিঙ্গাপুরে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। সিঙ্গাপুরের খাদ্য নিয়ন্ত্রক সংস্থার তরফে বলা হয়েছে, হংকংয়ের খাদ্য নিরাপত্তা সংস্থার এক রিপোর্টে জানানো হয়েছে এভারেস্ট ফিশ কারি মশলার মধ্যে রয়েছে উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই  এভারেস্টের ফিস কারি মশলা ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিঙ্গাপুরের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা  (সিঙ্গাপুর ফুড এজেন্সি) এক বিবৃতিতে জানিয়েছে, খাদ্যপণ্যে কীটনাশক ব্যবহার করা উচিত নয়। তাই যারা এই মশলাটি ব্যবহার করেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।’

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের