বয়সও মানছে না বাধা, পাকিস্তানে ধর্ষিতা অশীতিপর বৃদ্ধা

পুলিশ সূত্রে খবর, ৮০ বছরের ওই বৃদ্ধাকে ধর্ষণ করেছেন ওই এলাকারই স্থানীয় বাসিন্দা বিলাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে এবার ধর্ষণের শিকার হলেন  ৮০ বছরের এক বৃদ্ধা। রাতের অন্ধকারে ওই বৃদ্ধার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করল বছর ৩০-এর এক যুবক। বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাবের তোবা টেক সিং জেলার কামালিয়ায়। শুক্রবার সকালে ওই বৃদ্ধাকে তাঁর বাড়ির ভিতর থেকেই হাত, মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তখনই তিনি পুরো ঘটনাটি এলাকাবাসীদের জানান।

পুলিশ সূত্রে খবর, ৮০ বছরের ওই বৃদ্ধাকে ধর্ষণ করেছেন ওই এলাকারই স্থানীয় বাসিন্দা বিলাল। বখাটে এবং দুশ্চরিত্র বলে ওই এলাকায় বিলালের যথেষ্ট নাম খারাপ। বৃহস্পতিবার রাতে এই বিলালই নির্যাতিতা ওই বৃদ্ধার বাড়িতে রাতের অন্ধকারে ঢোকে। ওই বৃদ্ধা যে বাড়িতে একা থাকেন তা ভালো ভাবেই জানতেন বিলাল। তাই সে বাড়িতে ঢুকে প্রথমেই ওই বৃদ্ধার হাত, পা এবং মুখ বেঁধে দেয়। এরপর তাঁর ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। শুক্রবার সকালে ওই মহিলাকে বাড়ির ভিতর থেকে হাত, পা বাঁধা অবস্থায় উদ্ধার করে এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। ওই বৃদ্ধা ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে বিলাল। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

এদিকে ইতিমধ্যেই বিলালের গ্রেফতারির দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ওই এলাকার অন্যান্য বাসিন্দারা। যদিও পুলিশের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, দ্রুত এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হবে।   

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের