অপরাধ ক্ষমা করে জেলবন্দি ৯০০-র বেশি ভারতীয়কে মুক্তি দিলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি:  বর্তমানে ভারত ও আরব আমিরশাহির সম্পর্ক বেশ মজবুত। এবার দুই দেশের মধ্যে গভীর ভ্রাতৃত্বের বন্ধন হিসেনে সংযুক্ত আমিরশাহি আনুষ্ঠানিকভাবে আবুধাবিতে ভারতীয় দূতাবাসের কাছে ৯০০ জনেরও বেশি ভারতীয় বন্দীর একটি তালিকা হস্তান্তর করেছে। যাদের মুক্তি দেওয়া হবে বলেই জানানো হয়েছে। আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে। ৯০০ জনের বেশি জেলবন্দি ভারতীয়র অপরাধ ক্ষমা করে দিয়েছেন আমিরশাহির প্রেসিডেন্ট।

 জানা গিয়েছে এই সিদ্ধান্তটি মূলত আমিরশাহির ৫৪তম ঈদ আল ইতিহাদ (জাতীয় দিবস) উদযাপনের অংশ হিসেবে নেওয়া হয়েছে। প্রায় ৩,০০০ বন্দীর মুক্তির মধ্যে অনেকটাই ভারতীয় নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে বন্দি ভারতীয়দের মুক্তি দিয়ে সংযুক্ত আরব আমিরশাহি ভারত এবং তার বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি সদিচ্ছার একটি শক্তিশালী বার্তা দিয়েছে। আমিরশাহির প্রেসিডেন্ট বন্দিদের তাদের মূল সাজা কমানোর পাশাপাশি আর্থিক জরিমানা বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। অনেক সময় এই ঋন পরিশোধের কারণে ভারতীয়রা তাঁদের পরিবারের কাছে ফিরতে পারেন না। ঋণ পরিশোধের মাধ্যমে, সরকার নিশ্চিত করছে যে এই ব্যক্তিরা কেবল জেল থেকে বেরিয়ে আসবেন না, বরং সমাজে ফিরবেন এবং তাদের কাঁধে কোনও আর্থিক বোঝা থাকবে না। 

আরও পড়ুন: ইরানে বাড়ছে মার্কিন হামলার আশঙ্কা! মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল একাধিক বিমান সংস্থার

এই বন্দিদের মুক্তি ঈদ আল ইতিহাদের (জাতীয় দিবস) সঙ্গে সম্পর্কিত। এর গভীর প্রতীকী ঐতিহ্য রয়েছে যা ১৯৭১ সালে সাতটি আমিরশাহির একীকরণকে চিহ্নিত করে। আমিরশাহির সংস্কৃতিতে, এই দিন সংহতি এবং করুণা উদযাপনের সময়। ক্ষমার মাধ্যমে, আমিরশাহির নেতৃত্ব প্রতিষ্ঠাতাদের উত্তরাধিকারকে সম্মান করে।  ২০২৬ সালের জন্য, এই ক্ষমা  সে দেশের “পরিবারের বছর” উদ্যোগের সঙ্গে সম্পর্কিত।   লক্ষ্য হল সামাজিক বন্ধন জোরদার করা, যারা ভালো আচরণ করেছেন তাদের সমাজে পুনরায় ফেরার সুযোগ করে দেওয়া। তাদের সাজার পাশাপাশি তাদের ঋণ পরিশোধ করে, সরকার নিশ্চিত করে যে এই ৯০০ বেশি ভারতীয় নাগরিক   নতুন  জীবন পান  যাতে তাঁরা মর্যাদার  সঙ্গে দেশে ফিরে যেতে পারেন।   

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের