দেখতে আকর্ষণীয়, কাজেও তুখোড়! কিন্তু বাস্তবে অস্তিত্বহীন এই সুন্দরী মডেল

বার খোঁজ পাওয়া গেল আয়তানার। সে কে? সেটাই ভাবছেন? দেখতে তো সে তুখোড়! গোলাপি চুল। সুন্দর চোখ। বয়স মাত্র ২৫। পেশায় বিজ্ঞাপন মডেল। মাসিক আয় ১২ লাখ টাকার কাছাকাছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষ মডেলদের দ্বারা হচ্ছেনা, তাই এবার আস্থা AI মডেলের উপর! সাধারণত বিনোদন জগতে যাঁরা কর্মরত, তাঁদের ফার্স্ট প্রাইওরিটি ফেস সুদর্শন হতে হবে। অর্থাৎ দেখতে সুন্দরী হতে হবে, যাতে ক্যামেরায় তাঁকে দেখতে ভাল লাগে। মানুষের কাছে আকর্ষণীয় হয়। সমানভাবে অভিনয়েও নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু আজকাল সবদিক থেকে সুন্দর মানুষ খুঁজে পাওয়া ডিফিকাল্ট। একটা ভাল হলে অন্যটা মন্দ হবেই। এক্ষেত্রে প্রযুক্তি অনেকটা সাহায্য করে বৈকি! কিন্তু তাতেও কিছুটা ফাঁক রয়েই যায়। এদিকে আজকাল আধুনিক প্রযুক্তির দাপট এতটাই বেড়েছে যে, অনেক কাজে মানুষের প্রয়োজন পড়ে না। কারণ সবসময় মানুষকে দিয়ে নিখুঁত কাজ করানো সম্ভব নয়। সে জায়গায় এখন দখলদারি AI-এর। অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির। বর্তমানে মার্কেটকে পুরো গ্রাস করে ফেলেছে আধুনিক এই প্রযুক্তি।

কি না হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে, AI ব্যবহার করে পুরোনদিনের গায়কদের ফিরিয়ে আনা হচ্ছে, সংবাদমাধ্যমের সঞ্চালিকাও বানানো হয়ে যাচ্ছে চটজলদি। এবার খোঁজ পাওয়া গেল আয়তানার। সে কে? সেটাই ভাবছেন? দেখতে তো সে তুখোড়! গোলাপি চুল। সুন্দর চোখ। বয়স মাত্র ২৫। পেশায় বিজ্ঞাপন মডেল। মাসিক আয় ১২ লাখ টাকার কাছাকাছি। তাঁকে দেখে মুগ্ধ হবেন না এমন কেউ নেই! কিন্তু তাকে দেখতে হলে পর্দাতেই চোখ রাখতে হবে, কারণ বাস্তবে তার কোনও অস্তিত্ব নেই।হ্যাঁ, গোঁড়ায় গণ্ডগোল। আয়তানা একজন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রোগ্রাম। স্পেনের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) মডেল সে। স্পেনের দ্য ক্লুলেস নামের একটি সংস্থা তাকে তৈরি করেছে। তবে তাকে তৈরি করার যাত্রা আপনাকে কাঁদিয়ে দিতে পারে। আয়তানার প্রতিষ্ঠাতা দ্য ক্লুলেসের উদ্যোক্তা ও নকশাবিদ রুবেন ক্রুজ সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কঠিন এক সময়ে আতিয়ানা জন্ম নিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক কাজ বাতিল হচ্ছিল।

অনেক সমস্যার সমাধান করা যাচ্ছিল না। কারণ অনেক মডেল বা ইনফ্লুয়েন্সার ঠিকমতো কাজ করছিল না। তখনই তাঁরা নিজেদের ইনফ্লুয়েন্সার তৈরির কথা ভাবেন। এমন একটি ইনফ্লুয়েন্সার তৈরি করতে চেয়েছিলেন, যে মডেল হিসেবে কাজ করবে এবং বিভিন্ন ব্র্যান্ড তার প্রতি আকৃষ্ট হবে। বিজ্ঞাপনী প্রচারও কম খরচে হবে। তাই তাঁরা অবশেষে আয়তানার জন্ম দেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের