মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২২০টি বোয়িং কিনছে এয়ার ইন্ডিয়া

মঙ্গলবার সকালেই এয়ারবাসের কাছ থেকে ২৫০টি বিমান কেনার চুক্তি করেছিল এয়ার ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: দেশীয় ও আন্তর্জাতিক উড়ান সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে কোমর কষে ঝাঁপাল টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। ফ্রান্স থেকে ২৫০টি এয়ারবাস কেনার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২২০টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে রতন টাটার সংস্থা। মঙ্গলবার হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, ‘এয়ার ইন্ডিয়া মার্কিন বিমান উ‍ৎপাদনকারী সংস্থা বোয়িংয়ের কাছ থেকে এক লপ্তে ২২০টি বিমান কিনছে।’

দেশে বিমান ব্যবসার বিস্তারের লক্ষ্য নিয়ে বেঙ্গালুরুতে শুরু হয়েছে ‘অ্যারো ইন্ডিয়া ২০২৩’ । এদিন সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল উপস্থিতিতে ২৫০টি এয়ারবাস কেনা নিয়ে ফরাসি বিমান নির্মাণ সংস্থা ‘এয়ারবাসের’ সঙ্গে টাটা গোষ্ঠীর ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। আর ওই চুক্তি স্বাক্ষরের পরে আবেগ আপ্লুত কণ্ঠে টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত।’

ফরাসি সংস্থার কাছ থেকে ২৫০টি এয়ারবাস কেনার চুক্তি স্বাক্ষরের পরে আমেরিকার বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের তৈরি ৭৩৭ ম্যাক্স মডেলের ২২০টি বিমান কেনার জন্য আরও এক চুক্তি স্বাক্ষর করে টাটা গোষ্ঠী। সব মিলিয়ে একই দিনে ৪৭০টি যাত্রীবাহী ও পণ্যবাহী বিমান কেনার চুক্তি স্বাক্ষর হওয়া নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন বিমান ব্যবসার সঙ্গে জড়িতরা। টাটা গোষ্ঠীর এমন সিদ্ধান্ত দেশের বাণিজ্যিক বিমান পরিষেবার ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত