সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলা, নিহত কমপক্ষে ৪০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণ অংশে বিমান হামলা। নিহত কমপক্ষে ৪০ জন। আহত বহু। এপ্রিল মাস থেকে দেশটিতে যুদ্ধ চলছে। পঞ্চম মাসে রবিবার(১০ সেপ্টেম্বর) সকালের হামলা সবথেকে মারাত্মক বলে দাবি দেশটির বসবাসকারীদের।  

স্থানীয় সময় সকাল ৭.১৫ নাগাদ কোরো বাজার এলাকায় সামরিক বিমান থেকে বোমাবর্ষণ করা হয়। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। বাশাইর হাসপাতালে আহতদের চিকিৎসায় জরুরি আবেদন করা হয়েছে।  হতাহতের সংখ্যা অব্যাহত রয়েছে।

১৫ এপ্রিল শুরু হওয়া যুদ্ধে প্রায় দেশটির ৭,৫০০ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এই সংখ্যা আরও বেশি। অনেকেই হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারেনি বা দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক এলাকায় প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন।  

সশস্ত্র বাহিনী খার্তুমের আকাশপথ নিয়ন্ত্রণ করে। আরএসএফ যোদ্ধারা স্থলপথের দায়িত্বে। সেনাবাহিনী ও আধা সেনা র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে যুদ্ধের মাশুল গুনছে সাধারণ মানুষ।২.৮ মিলিয়নের বেশি মানুষ সুদানের রাজধানী খার্তুম থেকে পালিয়ে গিয়েছে।

খার্তুম ছাড়াও দারফুরের পশ্চিমাঞ্চলে যুদ্ধের প্রভাব পড়েছে।জাতিসংঘের মতে, মোট পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।তাঁদের মধ্যে এক মিলিয়ন সীমান্ত পেরিয়ে পালিয়েছে।

জুন মাসের দিকে দুই মধ্যস্থতাকারী আলোচনা স্থগিত করার আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যস্থতায় একাধিক যুদ্ধবিরতি পরিকল্পিতভাবে লঙ্ঘন করা হয়েছিল। মূলত এই লড়াই সুদানের সেনার সঙ্গে আধাসেনার। দুই তরফেরই লক্ষ্য সুদানের ক্ষমতা দখল। যদিও এই ক্ষমতা দখলের নেপথ্যে রয়েছে সুদানের বিপুল খনিজ ভাণ্ডার, যার মধ্যে রয়েছে হিরে, সোনা। ক্ষমতা দখল করতে পারলে বিপুল সম্পদও দখলে আসবে।  

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুদ রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে