আবারও ইরানে বড় ক্ষতি, ইজরায়েলি হামলায় নিহত আইআরজিসি মুখপাত্র মহম্মদ নাইনি

জানা গিয়েছে, ইজরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর মুখপাত্র আলি মহম্মদ নাইনি নিহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তেহরানে রক্তক্ষরণ থামছেই না। লারিজানির মৃত্যুর পর আরও এক শীর্ষনেতাকে হারাল ইরান। জানা গিয়েছে, ইজরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর মুখপাত্র আলি মহম্মদ নাইনি নিহত হয়েছেন। বিষয়টি শুক্রবার (২০ মার্চ) নিশ্চিত করেছে ইরান। নাইনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ও জনসংযোগ বিভাগের উপ-প্রধান ছিলেন। এখনও পর্যন্ত ইজরায়েল-আমেরি কার যৌথ হামলায় ইরানে ১২০০ জন নিহত হয়েছেন। যাঁদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এবং তাঁর পরিবার রয়েছেন। পাশাপাশি ইজরায়েল-আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানির। এর রেশ কাটতে না কাটতে আরও এক শীর্ষ কর্মকর্তাকে হারাল ইরান।

২০২৪ সালের জুলাই মাসে আইআরজিসি-র সর্বাধিনায়ক হোসেইন সালামি, মহম্মদ নাঈনিকে এই পদে নিযুক্ত করেছিলেন। ১৯৫৭ সালে জন্মগ্রহণকারী নাইনি ইরান-ইরাক যুদ্ধেরও একজন অভিজ্ঞ যোদ্ধা ছিলেন। তিনি ইরানের দ্বিতীয় ব্রিগেডিয়ার জেনারেল পদে ছিলেন। আইআরজিসি-র পক্ষ থেকে প্রায়শই বিবৃতি দিয়ে ইরানের সামরিক প্রস্তুতি, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা সম্পর্কে সতর্ক করতেন তিনি। ২০২৬ সালের মার্চের মাঝামাঝি সময়ে ইরান বনাম ইজরায়েল-আমেরিকার সংঘাত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে তিনি দাবি করেছিলেন যে, ইরান অন্তত ছয় মাসব্যাপী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। মহম্মদ নাইনি ইরান-ইরাক যুদ্ধ (১৯৮০-১৯৮৮) চলাকালীন সম্মুখ সমরে দায়িত্ব পালন করেছিলেন। প্রায় আট বছর ধরে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের প্রথম বছরে তিনি কাদর ব্যাটালিয়নের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সারপোল-ই-জাহাবের আবুজার ব্যারাকে জনসংযোগ ও অভিযান পরিচালনার দায়িত্বও পালন করেছিলেন। পরবর্তীতে, তাঁকে নজফ সদর দফতরে ফ্রন্টলাইন প্রচারণার উপ-প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ ইজরায়েলি হামলায় নিহত হলেন তিনি, যা ইরানের বিরাট ক্ষতি।

এদিকে ইজরায়েল জানিয়েছে, তারা ইরানি শাসকগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ১৩০টিরও বেশি অবকাঠামোগত স্থাপনায় হামলা চালিয়েছে। এই লক্ষ্যবস্তুগুলির মধ্যে পশ্চিম ও মধ্য ইরানে অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। এদিকে শুক্রবার ভোরে কুয়েতের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইরান। একই সময়ে ইজরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। একই সময়ে, ফার্সি নববর্ষ উদযাপনের মাঝে ইজরায়েলি হামলায় তেহরানের আকাশে বিস্ফোরণ ঘটে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। ইজরায়েল- আমেরিকার হামলার প্রতিশোধ তুলতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকা-ইজরায়েলের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে ইরান। বন্ধ করেছে হরমুজ প্রণালী। যেখান দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল পরিবাহিত হয় বিশ্বে।

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

ভিনধর্মী প্রাপ্তবয়স্ক যুগলের বিয়েতে বাধা নয়! পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি