শুক্রবার মস্কোয় সমাহিত করা হবে নাভালনিকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে কাটল জট। মৃত্যুর ১৩ দিন বাদে সমাহিত করা হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসাবে পরিচিত অ্যালেক্সি নাভালনিকে। আগামী শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর বোরিসোভস্কয়ে সমাধিতে সমাহিত করা হবে তাঁকে। আজ বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রয়াত নেতার মুখপাত্র কিরা ইয়ারমিশ।

গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক পেনাল কলোনিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় রুশ প্রেসিডেন্ট অ্যালেক্সি নাভালনির। জেল কর্তৃপক্ষের দাবি ছিল, ওইদিন সকালে হাঁটতে গিয়ে আচমকাই পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নাভালনির। যদিও ওই তত্ত্ব মানতে পারেননি প্রয়াত নেতার স্ত্রী ইউলিয়া নাভালনায়া-সহ পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই খুন করা হয়েছে নাভালনিকে। এমনকি একই অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান।

প্রথম দিকে নাভালনির মরদেহ তাঁর মায়ের কাছে দিতে অস্বীকৃতি জানিয়েছিল রুশ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ছেলের শেষকৃত্য করার জন্য মৃতদেহ তাঁর হাতে তুলে দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আর্জি জানান নাভালনির মা। সেই আর্জিতে সাড়া দিয়ে মৃত্যুর ৮ দিন পর গত ২৫ ফেব্রুয়ারি নাভালনির মরদেহ তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আগামিকাল বৃহস্পতিবার প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন করা হবে। কিন্তু রুশ কর্তৃপক্ষ ওই দিন নাভালনির শেষ কৃত্যে আপত্তি জানায়। শেষ পর্যন্ত ঠিক হয়, শুক্রবার ১ মার্চ নাভালনির শেষকৃত্য সম্পন্ন হবে।

 

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক