ছেলের নিথর দেহ দেখার সুযোগ পেলেন নাভালনির মা

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ পর্যন্ত প্রিয় সন্তানের নিথর দেহ দেখার সুযোগ পেলেন অ্যালেক্সি নাভালনির মা লিউডমিয়া নাভালনায়া। তবে ছেলের মৃতদেহ দেখার সুযোগ পেলেও রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন তিনি। লিউডমিয়ার অভিযোগ, গোপনে ছেলের দেহ সমহিত করার জন্য রুশ কর্তৃপক্ষ তাঁর উপরে চাপ সৃষ্টি করছে। যদিও এ বিষয়ে রুশ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চল ইয়ামালো-নেনেতের আর্কটিক পেনাল কলোনিতে বন্দি অবস্থায় মারা যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসাবে পরিচিত অ্যালেক্সি নাভালনি। রুশ প্রশাসনের দাবি, সকালে জেলের মধ্যে হাঁটাচলা করার সময়ে আচমকা পড়ে গিয়ে মৃত্যু হয় নাভালনির। যদিও পুতিন প্রশাসনের সেই তত্ত্ব মানতে রাজি হয়নি নিহত নেতার পরিবারের সদস্য এবং অনুরাগীরা। ছেলের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়েই জেলে ছুটে গিয়েছিলেন নাভালনির মা লিউডমিয়া নাভালনায়া। কিন্তু তাঁকে ছেলের মৃতদেহ দেখতে দেয়নি কারা কর্তৃপক্ষ। এর পরে ছেলের মরদেহ সমহিত করার অনুমতি দেওয়ার জন্য গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আর্জি জানান লিউডমিয়া।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিয়ো বার্তায় নাভালনির মা বলেছেন, ‘ আমার ছেলেকে যে মর্গে রাখা হয়েছে, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ছেলের মৃত্যু সনদেও সই করেছি আমি। আইন অনুযায়ী নাভালনির মরদেহ আমার কাছে হস্তান্তর করার কথা। কিন্তু কর্তৃপক্ষ তা না করে নানা নাটক করে চলেছে। মরদেহ কোথায়, কখন, কীভাবে সমাহিত করা হবে সেই পরিকল্পনাও জানিয়ে দিয়েছে।’

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সানফ্রান্সিসকোতে নাভালনির স্ত্রী ইউলিয়া ও কন্যা দাশা নাভালনায়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সাক্ষা‍তকারের সময়ে তিনি অভিযোগ করেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নাভালনিকে হত্যা করা হয়েছে।’ স্বামীর অসমাপ্ত লড়াই চালিয়ে নিয়ে যাবেন বলেও হুঙ্কার ছেড়েছেন ইউলিয়া।

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?