বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে হামলা চালাল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুধু মুখেই হুঙ্কার ছেড়ে ক্ষান্ত হল না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। আগাম ঘোষণাকে সত্যি করে বুধবার (১ এপ্রিল) বাহরাইনে অবস্থিত অ্যামাজনের ডেটা সেন্টারে হামলা চালাল। যদিও ওই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।অ্যামাজনের তরফেও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আয়াতুল্লা আলি খামেনেই-সহ ইরানের শীর্ষ নেতাদের হত্যায় সহযোগিতা করার অপরাধে গতকাল মঙ্গলবারই (৩১ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮টি বহুজাতিক প্রযুক্তি সংস্থায় হামলা চালানোর হুমকি দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছিল, বুধবারই (১ এপ্রিল) ওই হামলা চালানো হবে। তালিকায় রয়েছে গুগল থেকে শুরু করে মাইক্রোসফট-অ্যাপলের মতো বহুজাতিক সংস্থা। মধ্যপ্রাচ্যে থাকা সংস্থাগুলির আঞ্চলিক কার্যালয়গুলিই যে তাদের নিশানায় তো স্পষ্ট করে দিয়েছিল আইআরজিসি। আর ওই হুমকির পরেই গুগল-সহ মার্কিন বহুজাতিক সংস্থাগুলিতে কর্মরত কর্মী ও আধিকারিকদের মধ্যে থরহরিকম্প শুরু হয়। মধ্যপ্রাচ্য থেকে পালানোর পরিকল্পনা করেছেন।

অ্যামাজন থেকে শুরু করে মাইক্রোসফটের মতো মার্কিন সংস্থাগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গণহত্যায় সরাসরি ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে। গাজায় ইজরায়েলের গণহত্যাযজ্ঞে সক্রিয় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছিল জেফ বেজোসের অ্যামাজনের বিরুদ্ধে। বিশেষ করে হামাস নেতাদের অবস্থান শনাক্ত করতে অ্যামাজন ওয়েব সার্ভিস বিশেষ ভূমিকা পালন করেছিল বলে জাতিসঙ্ঘের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও ইজরায়েলের হামলায় আয়াতুল্লা আলী খামেইনি-আলি লারিজানি সহ ইরানের বেশ কয়েক ডজন শীর্ষ নেতা মারা গিয়েছেন। ওই হত্যাকাণ্ড সংগঠিত করতে মার্কিন প্রশাসনকে বিশেষ সহযোগিতা করার অভিযোগ উঠেছে অ্যাপল-মাইক্রোসফট-গুগল-টেসলার মতো প্রযুক্তি সংস্থাগুলির বিরুদ্ধে।

কয়েকদিন আগেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের তরফে (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রযুক্তি সংস্থার আঞ্চলিক দফতরগুলিতে কর্মরত কর্মী-আধিকারিকদের অবিলম্বে কর্মস্থল ছাড়ার অনুরোধ জানানো হয়েছিল। মঙ্গলবার আইআরজিসির তরফে স্পষ্টই জানানো হয়েছে, ১৮টি মার্কিন প্রযুক্তি সংস্থায় বুধবার থেকেই হামলা চালানো হবে। ইরানের স্থানীয় সময় রাত আটটা থেকে হামলা চালানো হবে। যে ১৮ সংস্থায় হামলা চালানো হবে তার তালিকাও প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় রয়েছে মেটা (ফেসবুকের মালিক), গুগল, অ্যাপল, মাইক্রোসফট, ইন্টেল, আইবিএম, ডেল, টেসলা, এনভিডিয়া, বোয়িং, এইচপি, সিসকো, ওরাকল, প্লান্টার, জেপি মর্গান, জেনারেল ইলেকট্রিক, স্পায়ার সলিউশনস এবং  জি-৪২। ১৮টি সংস্থাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে আখ্যা দিয়ে আইআরজিসি বলেছে, ‘এই সমস্ত সংস্থার দফতর যে চত্বরে অবস্থিত সেখানকার নিরীহ নাগরিকরা নিরাপদ দুরত্বে চলে যান। কমপক্ষে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ থাকবেন না।’

ইরানের হামলার পরেই অ্যামাজনের তরফে সংস্থার ক্লাউড গ্রাহকদের বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। ওই সতর্কবার্তায় গ্রাহকদের যাবতীয় তথ্য ও ডেটা অন্য কোথাও স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে