এই মুহূর্তে

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলার নেপথ্যে আমেরিকা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক: জুমার নামাজের সময় গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইসলামাবাদে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণের প্রায় ৩৬ জনের মৃত্যু হয়ছিল। আহত হয়েছিলেন আরও ১৬৯জন। সেই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে এই হামলার নেপথ্যে নিয়ে এবার সামনে এসেছে বিস্ফরোক তথ্য। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর জানিয়েছে এই হামলার সঙ্গে আমেরিকার যোগ রয়েছে।

আনসারুল্লাহ ইসলামাবাদে খাদিজা কুবরা (সা.) মসজিদে বিস্ফোরণ বিস্ফোরণ ঘটনো হয়েছিল। বিস্ফোরণকে বিশ্বাসঘাতকতাপূর্ণ ও অপরাধমূলক হামলা বলেই উল্লখ করে আনসারুল্লাহ জানিয়েছেন হামলার পিছনে আমেরিকার জড়িত থাকার সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে। তিনি বলেছেন, তাকফিরি গোষ্ঠীগুলোকে হাতিয়ার করে পাকিস্তানে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চায়। 

ইসলামাবাদ পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, ‘শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শেহজাদ টাউন এলাকার শিয়া টারলাই ইমামবাড়ার মসজিদে জুম্মার নমাজ আদায়ে বহু মুসল্লি হাজির ছিলেন। নমাজ চলার সময়ে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যান অনেকে। রক্তের বন্যায় ভেসে যায় মসজিদ চত্বর। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন বহু ধর্মপ্রাণ মুসল্লি। আর্ত চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে যায়। প্রাণ ভয়ে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন। জুমার নমাজ আদায়ে হাজির থাকা মুসল্লিরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মুহুর্তের মধ্যেই ওই জায়গা ঘিরে ধরেন তাঁরা। বেশ কয়েকজনের খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করেন।” 

বিস্তারিত আসছে… 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় মৃত ৪০০, আহত প্রায় ২৫০ জন

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

গোল্ডফিশ চালাচ্ছে গাড়ি! কীভাবে সম্ভব? জানলে চমকে যাবেন

যুদ্ধ নিয়ে বেজায় চাপে ট্রাম্প, এবার চিনের কাছে চাইলেন সাহায্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ