‘সার্বভৌমত্ব হারিয়েছে আমেরিকা’, মামদানির জয়ের পর আক্ষেপ ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির ঐতিহাসিক জয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক ভাষণে তিনি বলেন আমেরিকা তার বেশ কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে।

ট্রাম্প বলেন এক বছর আগে আমেরিকানরা আমাকে নির্বাচিত করে নিজেদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছিল। কিন্তু গত রাতে নিউইয়র্কে তার বেশ কিছুটা আমরা হারিয়েছি।

তিনি আরও দাবি করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। কমিউনিজম ও সাধারণ জ্ঞানের মধ্যে তাকে একটি পছন্দ করে নিতে হয়েছে। ট্রাম্পের ভাষায় সকল আমেরিকান সামনে থাকা এই সিদ্ধান্ত এর চেয়ে স্পষ্ট হতে পারে না। আমরা বেছে নিচ্ছি হয় একটি অর্থনৈতিক দুঃস্বপ্ন নয়তো এক অর্থনৈতিক অলৌকিকতা।

ফ্লোরিডার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন খুব শিগগিরই ফ্লোরিডা হবে সেই সব মানুষের আশ্রয়স্থল যারা নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসতে চাইবে। পাশাপাশি তিনি এও বলেন আমার বিরোধীরা একটি অর্থনৈতিক দুঃস্বপ্নে তৈরি করেছে। যেখানে আমরা কাজ করছি আমেরিকান কর্মী ও পরিবারের মজুরি বাড়াতে। কংগ্রেসনাল ডেমোক্রেটরা এখন দেখাচ্ছে তারা আমেরিকার সঙ্গে কি করতে চায়। তারা একজন কমিউনিস্ট মেয়র বানিয়েছে। ট্রাম্পের দাবি তার প্রতিপক্ষরা আমেরিকা কে কমিউনিস্ট কিংবা সমাজতান্ত্রিক ভেনেজুয়েলায় পরিণত করতে চাইছে।

প্রসঙ্গত, বিফলে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমস্ত প্রচেষ্টা। ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি হয়েছেন নিউ ইয়র্কের মেয়র। ডেমোক্র্যাটিক পার্টির নেতা ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের সন্তান। মামদানি যাতে নিউ ইয়র্কের মেয়রের পদে না বসতে পারেন তার জন্য জোর কদমে প্রচার চালাচ্ছিলেন ট্রাম্প।  তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের