চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সামান্য ভুলেই হবে ভয়ঙ্কর পরিণতি, আমেরিকাকে কড়া বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও আমেরিকার মধ্যে হয়ে চলা যুদ্ধের আবহে আবারও কঠোর বার্তা দিল তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও সামান্য ভুল হলেও কঠোর জবাব দেওয়া হবে। রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইরান বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

গালিবাফের বক্তব্য অনুযায়ী, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। যদি তারা সামান্যও ভুল করে, তাহলে পুরো শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে একদিকে কূটনৈতিক আলোচনা চললেও অন্যদিকে সামরিক কঠোর অবস্থান বজায় রেখেছে তেহরান। তিনি আরও দাবি করেন, যুদ্ধক্ষেত্রে ইরান তার সক্ষমতা প্রমাণ করেছে এবং এখন আরও শক্তিশালী অবস্থান থেকে আলোচনায় বসতে চায়। তাঁর মতে, ইরানের সামরিক ক্ষমতা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং সাম্প্রতিক পরিস্থিতিতেই তা স্পষ্ট হয়েছে।

আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতি থেকে যৌন হেনস্তা, TCS কাণ্ডে ফাঁস একাধিক চাঞ্চল্যকর তথ্য

তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, আমেরিকার তুলনায় ইরানের সম্পদ ও সামরিক শক্তি কম। গালিবাফ বলেন, “আমরা সামরিকভাবে আমেরিকার চেয়ে শক্তিশালী নই। তাদের কাছে বেশি অর্থ, অস্ত্র এবং অভিজ্ঞতা রয়েছে।” কিন্তু তিনি দাবি করেন, সঠিক কৌশল ও পরিকল্পনার মাধ্যমে ইরান পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে এসেছে।তিনি আরও বলেন, এটি সরাসরি যুদ্ধ নয়, বরং এক ধরনের কৌশলগত সংঘাত, যেখানে ইরান পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী দেশগুলোর মোকাবিলা করছে। এই বক্তব্যে আমেরিকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন গালিবাফ। তাঁর অভিযোগ, মার্কিন প্রশাসন ইরানকে ঠিকভাবে বোঝে না এবং ইসরায়েলি তথ্যের ওপর ভিত্তি করেই অনেক সিদ্ধান্ত নেওয়া হয়, যা ভুল পথে নিয়ে যায়।

Published by:

Share Link:

More Releted News:

ইতালিতে আততায়ীর গুলিতে নিহত দুই ভারতীয় যুবক

হরমুজে আক্রান্ত ভারতীয় জাহাজ, পাঠানো শেষ বিপদ সংকেতে বাড়ছে রহস্য

আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বকে আমেরিকার জন্য ‘বিপদ সংকেত’ হিসেবে দেখছে মার্কিন রিপোর্ট

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ