ইরানে যে কোনও মুহূর্তে হামলা আমেরিকার, তোড়জোড় ধরা পড়ল উপগ্রহ চিত্রে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মার্কিন হামলা কি তাহলে আসন্ন? এই চর্চা চলছে বহুদিন থেকেই। একাধিক সূত্র দাবি করেছে খুব শীঘ্র ইরানে হামলার নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   এবার সেই আশঙ্কাই আরও বেশি জোড়াল হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। ছবিতে দেখা গিয়েছে,  মার্কিন সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান, ট্যাঙ্কার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যাবতীয় সরঞ্জামের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে ।  সামনে আসা একাধিক স্যাটেলাইট ইমেজে কাতার, জর্ডান এবং সৌদি আরবের ঘাঁটিতে স্পষ্টভাবে পরিবর্তন দেখা  গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে এটি ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আক্রমণের প্রস্তুতি অথবা ইরান আক্রমণ করলে প্রতিশোধের বিরুদ্ধে প্রতিরক্ষার ইঙ্গিত হতে পারে।  

বলা ভালো ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত পরমাণু চুক্তি ঘিরে।  ট্রাম্প ইরানের  সঙ্গে   পারমাণবিক চুক্তি করতে চান, কিন্তু  সেই সঙ্গেই ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার  কথাও জানিয়েছেন। তবে ট্রাম্পের এই আবেদন ইরান সরাসরি   প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প সতর্ক করে  বলেছেন যদি কোনও চুক্তিতে পৌঁছানো না  যায় তাহলে পরবর্তী আক্রমণ হবে ভয়াবহ। গত বছর, আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ করেছিল।  এবার সেই উত্তেজনা বাড়ছে নতুন করে। ইতিমধ্যেই ইরান তার পারমাণবিক স্থাপনাগুলিকে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে এবং সুড়ঙ্গগুলি বন্ধ করে দিচ্ছে। এই খবর সামনে আসার পর আমেরিকার  আক্রমণের আশঙ্কা আরও জোড়াল হচ্ছে।  

কোন বিমান ঘাঁটিতে কি পরিবর্তন দেখা গিয়েছে? 

আল উদেইদ বিমান ঘাঁটি, কাতার: মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর। ১৭ জানুয়ারী থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে বিমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য মোবাইল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করা হয়েছে।

মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি, জর্ডান: ২৫ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে কয়েক ডজন F-15E যুদ্ধবিমান, A-10 স্থল আক্রমণ বিমান এবং MQ-9 ড্রোন এসে পৌঁছেছে। এটি ইরানের কাছাকাছি।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি: ভারী বোঝা বহনকারী সি-৫ গ্যালাক্সি এবং সি-১৭ পরিবহন বিমান দেখা যাচ্ছে।

তাছাড়াও ওমান এবং ডিয়েগো গার্সিয়ার মতো অন্যান্য জায়গাতেও যুদ্ধ বিমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে, যুদ্ধবিমান, ট্যাঙ্কার এবং প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন ঘটনা বেড়েছে। 

 কোন বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? 

ট্রাম্প প্রশাসন ইরানকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে তারা প্রস্তুত।

এটি আক্রমণের প্রস্তুতি হতে পারে, কারণ এই ধরনের যুদ্ধের সরঞ্জাম মোতায়েনের খরচ বেশি।

অথবা ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করার জন্য বহর বৃদ্ধি করা হতে পারে যেহেতু ইরান প্রথমে আল উদয় আক্রমণ করেছিল। 

ইরান তার পারমাণবিক স্থাপনাগুলিকে (যেমন ইসফাহান) শক্তিশালী করছে, মাটি দিয়ে সুড়ঙ্গ ভরাট করছে।

যদিও দুই পক্ষের আলোচনা চলছে। তবে আলোচনার পাধাপাশি উভয় পক্ষে যুদ্ধের প্রস্তুতি পুরোদমে নিয়ে রাখছে। 

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন