‘হিন্দুরাষ্ট্র বানানো হোক’, নেপালের রাজনৈতিক ডামাডোলে মণীষা কৈরালার মন্তব্য ঘিরে বিতর্ক

আমরা একটি হিন্দু জাতি, আমাদের সেরা পরিচয় হল আমরা একটি হিন্দু জাতি। এবং আমাদের দেশে, ধর্ম নিয়ে কখনও লড়াই হয়নি। এখানে কোনও যুদ্ধ নেই, কোনও হত্যা নেই এবং কোনও মারামারি নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: অশান্ত নেপাল আপাতত থমথমে! সেনা কারফিউ জারি করার পর আর বিক্ষোভের কথা শোনা যায়নি নেপাল থেকে। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সোমবার থেকে উত্তাল ছিল নেপাল। রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে সরকারি বিরোধী বিক্ষোভ দেখাতে শুরু করেন দেশের তরুণ প্রজন্ম। GenZ নেতৃত্বাধীন সহিংস আন্দোলনে দেশজুড়ে উন্মত্ত পরিস্থিতির সৃষ্টি হলে পদত্যাগ করে দেশে ছেড়ে পালান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পাশাপাশি আরও একাধিক মন্ত্রীর কোনও খোঁজ নেই। কয়েকটি ভিডিওতে হেলিকপ্টারের দড়িতে ঝুলতে ঝুলতে পরিবার নিয়ে কয়েকজন মন্ত্রীকে পালাতে দেখা যায়। নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই চারদিন রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল নেপালের। এখনও চারিদিকে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আর তরুণদের এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন দেশটির তারকারা।

এ আবহে এবার নেপালের রাজকন্যা তথা বলিউড অভিনেত্রী মণীষা কৈরালার একটি পুরোনো ভিডিও ভাইরাল হল। যেখানে তিনি “নেপালকে একটি হিন্দু জাতি” বলে উল্লেখ করেছেন। আর তাতেই চটেছেন নেটিজেনরা। তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মনীষা কৈরালা। ভিডিওটি নেপালের ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় সম্পর্কে ইন্টারনেটে মনোযোগ আকর্ষণ করেছে। যেখানে অভিনেত্রীকে বলতে দেখা যাচ্ছে, একটি হিন্দু দেশ হিসেবে নেপাল কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে! তাঁর কথায়, “আমরা একটি হিন্দু জাতি, আমাদের সেরা পরিচয় হল আমরা একটি হিন্দু জাতি। এবং আমাদের দেশে, ধর্ম নিয়ে কখনও লড়াই হয়নি। এখানে কোনও যুদ্ধ নেই, কোনও হত্যা নেই এবং কোনও মারামারি নেই। আমরা একটি শান্তিপূর্ণ হিন্দু রাষ্ট্র, যেখানে কোনও সংঘাত নেই। আমি বলতে চাইছি, এটিকে এমনভাবে অনুভব করানো হয়েছিল যেন এটি একটি ষড়যন্ত্র। ঐক্য এটিকে সম্পূর্ণরূপে অপসারণ করবে। এমনকি নিজেই ধ্বংস করবে। রাজনীতিবিদরা পুরো সরকার শব্দটি ব্যবহার করেছেন। নেপালকে আবারও হিন্দুরাষ্ট্র বানানো হোক।”

নেপালের বিরাটনগরের একটি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছেন মনীষা কৈরালা। ২০২২ সালের নভেম্বরে প্রকাশিত অভিনেত্রীর এই সাক্ষাৎকারের ভিডিওটি এখন আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আইএএনএস-এর মতে, নেপালে চলমান সহিংস বিক্ষোভের আলোকে ইন্টারনেটে আবারও ঝড় তুলল অভিনেত্রীর এই বিতর্কিত মন্তব্যের ভিডিওটি। নেপালের সাধারণ নির্বাচনের আগে এটি রেকর্ড করা হয়েছিল। এদিকে নেপালের অশান্তির কথা উল্লেখ করে অভিনেত্রী তাঁর মতামত প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে এটিকে নেপালের জন্য “কালো দিন” বলে অভিহিত করেছেন। এই মর্মে মনীষা কৈরালার পুরনো সাক্ষাৎকার ভিডিওটি আবারও নেটদুনিযায ঝড় তুলল। যেখানে তিনি নেপালকে “হিন্দু জাতি” হিসেবে উল্লেখ করেছেন। যা দেশটিতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালের ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় নিয়ে ইন্টারনেট প্রশ্ন তুলেছে।

 

নেপালে কেন বিক্ষোভ?

গত সোমবার হাজার হাজার তরুণ নেপালি, এবং অন্যান্য শহরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা সরকারের বিরোধীতা করে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশটির কর্তৃপক্ষ প্রযুক্তি সংস্থাগুলিকে স্থানীয়ভাবে নিবন্ধন করতে, কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে এবং যোগাযোগের জন্য একটি পয়েন্ট স্থাপন করতে এক সপ্তাহ সময় দেয়। যেখানে বলা হয় যে, এই পদক্ষেপটি ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য, অনলাইন জালিয়াতি এবং অর্থ পাচার রোখার জন্যে। এরপর জুলাই মাসে ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা নিয়ে মিছিল করে, জাতীয় সঙ্গীত গেয়ে দুর্নীতি ও সেন্সরশিপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে যখন জনতা পার্লামেন্টে ঢুকে পড়ে এবং এর প্রবেশপথে আগুন ধরিয়ে দেয়, যার ফলে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং অবশেষে তাজা গুলি ব্যবহার করে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের