বাইডেনের পরে বৃহস্পতিতে ইজরায়েল যাচ্ছেন ঋষি সুনক

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ইজরায়েলের ঘাতক বাহিনী গাজায় যেভাবে  নির্বিচারে ফিলিস্তিনি নিধন যজ্ঞ চালাচ্ছে তাতে খুশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ঘাতক বেঞ্জামিন নেতানিয়াহুকে উ‍ৎসাহ জোগাতে আজ বৃহস্পতিবার ইজরায়েল যাছেন তিনি। উল্লেখ্য, বাইডেনের পরে সুনকই হচ্ছেন দ্বিতীয় রাষ্ট্রপ্রধান যিনি তেল আভিভে পা রাখছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গেও বৈঠক করবেন।   

গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে হামাস ও ইজরায়েল যুদ্ধ। ওই যুদ্ধে প্রথম থেকেই ইহুদি রাষ্ট্র ইজরায়েলের পাশে দাঁড়িয়েছেন কট্টর মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত ঋষি সুনক। ইজরায়েলকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, গাজায় নারকীয় হত্যাযজ্ঞের  প্রতিবাদে ব্রিটেনে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শনকে নিষিদ্ধ করেছেন। লন্ডন পুলিশকে নির্দেশ দিয়েছেন, ফিলিস্তিনিদের সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভ করলেই টেনে-হিঁচড়ে জেলে পুরতে হবে।

গত মঙ্গলবার হামলা চালিয়ে গাজার আল আহলি হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলের ঘাতক বাহিনী। প্রাণ হারিয়েছেন ৪৭১ জন। নিহতদের অধিকাংশই শিশু ও মহিলা। গোটা বিশ্বজুড়ে ওই নারকীয় হামলার নিন্দার ঝড় উঠেছে। ইজরায়েলের লাগাতার হামলায় ১২ দিনে সাড়ে তিন হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কিন্তু টুঁ শব্দটি করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। নিন্দা জানাননি। অথচ হামাস হামলায় নিহত ইজরায়েলিদের জন্য চোখের জল ফেলেছেন। তেল আভিভে রওনা হওয়ার আগে এক বিবৃতি দিয়েছেন সুনক। তাতে বলেছেন, ‘প্রত্যেক নিরীহ নাগরিকের মৃত্যু বেদনাদায়ক। হামাসের ভয়াবহ হামলায় ইজরায়েলের বহু নিরীহ নাগরিক তাদের প্রাণ হারিয়েছেন।’

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই