আমস্টার্ডামে খেল খতম, উদ্ধার সব পণবন্দি

বন্দুকধারীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমস্টার্ডামের একটি অ্যাপেল (Apple)স্টোর থেকে নিরাপদ অবস্থায় পণবন্দিদের উদ্ধার করল পুলিশ। সকলেই সুস্থ বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বন্দুকধারীকে পুলিশ গ্রেফতার করেছে। একটি রোবোটের সাহায্যে তাঁর তল্লাশি করা হয়। তবে তাঁর থেকে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।  

আমস্টার্ডাম (amsterdam)পুলিশের তরফ থেকে বলা হয়েছে, সশস্ত্র বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছে বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বন্দুকধারীর কব্জায় থাকা সব পণবন্দিকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। চেষ্টা চলছে তাঁর পরিচয় উদ্ধারের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ছবিতে দেখা গিয়েছে, এক সশস্ত্র বন্দুকধারী আমস্টার্ডামে (amsterdam) অ্যাপেলের একটি শোরুমে ঢুকে পড়ে দোকানের শাটার নামিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি পুলিশের নজরে পড়ে। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে দোকান ঘিরে ফেলে। দোকানের ভিতরে থাকা বন্দুকধারীকে তারা আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিল। বন্দুকধারী সেই পরামর্শ মানতে অস্বীকার করায় শুরু হয় অভিযান। কতজনকে সে আটকে রেখেছিল, সে ব্যাপারে পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি। স্বাভাবিকভাবেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তারা অ্যাপালের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু সংস্থার তরফ থেকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি। এই অভিযানে যাওয়ার আগে পুলিশ জানিয়ে দিয়েছিল, কোনওভাবেই যে লাইভস্ট্রিম বা সরাসরি সম্প্রচার না করা হয়। জানা গিয়েছে,  বন্দুকধারী ওই অ্যাপেল স্টোরে ঢোকার আগেই কয়েকজন পালিয়ে যায়।

 

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর