মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্ধ্রের ২৫ বছর বয়সী পড়ুয়া

প্রতিবেদন অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। প্রায় তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। যার ফলে একজন নিহত এবং চারজন আহত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় নিহত ভারতীয় পড়ুয়া। গত কয়েক সপ্তাহ জুড়েই বিদেশের মাটিতে ভারতীয়দের মৃত্যুর লম্বা লাইন পড়েছে। কেউ জলে ডুবে মারা যাচ্ছেন, কাউকে প্রকাশ্যে গুলি করা হচ্ছে, আবার কেউ জলপ্রপাতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। এমন অসংখ্য খবর সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছে বেশ কিছুদিন ধরেই। আসলে উচ্চ শিক্ষার জন্যে বেশিরভাগ ভারতীয়ই বিদেশে চলে যান। সেখানেই পড়াশোনা শেষ করে চাকরি করেন বা কেউ কেউ দেশে ফিরেও আসেন। এবার জানা গেল, গত শনিবার (২০ জুলাই) অন্ধ্রপ্রদেশের তেনালির একজন ২৫ বছর বয়সী যুবতী জেটি হারিকা মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন।

হারিকা, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হলেও প্রায় দেড় বছর আগেই মেডিসিনে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। তিনি গত শনিবার লোগান কাউন্টির হাইওয়ে 74-এর কাছে একটি বিরাট সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। তবে এই যানবাহন দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই, তবে মারা গিয়েছেন অন্ধ্র প্রদেশের এই যুবতী। ওকলাহোমা হাইওয়ে পেট্রোল (ওএইচপি) এর বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। প্রায় তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। যার ফলে একজন নিহত এবং চারজন আহত হয়েছে।

দুর্ঘটনার খবর মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ উভয়ের তেলেগু সম্প্রদায়কে গভীরভাবে প্রভাবিত করেছে। হাঁরিকার পরিবার এবং বন্ধুরা শেষকৃত্যের জন্য তার মরদেহ তেনালিতে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহায়তা চেয়েছে। হারিকার পরিবার, তার বাবা জেটি শ্রীনিবাস রাও, কর বিভাগের একজন কর্মচারী এবং মা নাগামণি সহ, তার দেহ প্রত্যাবাসনের জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছেন। নিহত পড়ুয়ার এক আত্মীয় বলেছেন, “হঠাৎ করে এই ক্ষতিতে আমরা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি। এখন আমাদের অগ্রাধিকার হরিকাকে বাড়িতে নিয়ে আসা এবং তাঁর শেষকৃত্য সম্পন্ন করা। এই কঠিন সময়ে আমরা সরকারের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?