ফুটপাথ ধসে নর্দমায় ভেসে গেলেন অন্ধ্রের এক মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুটপাথ ধসে নর্দমার ড্রেনে ভেসে গেলেন বছর ৪৫ এর এক মহিলা। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। জানা গিয়েছে এই মহিলা হলেন চিত্তুর জেলার অ্যানিমিগানিপল্লে গ্রামের। তাঁর নাম বিজয়লক্ষ্মী, বয়স ৪৫। ফুটপাথ দিয়ে হাঁটছিলেন ঐ মহিলা। হঠাৎই ফুটপাথটি ভেঙে পড়ে। এতে আচমকাই পা হড়কে নর্দমা ভর্তি ড্রেনে পড়ে যান তিনি।

তবে তিনি একা ছিলেন না ঘটনাস্থলে, তাঁর সঙ্গে ছিলেন স্বামী ও ছেলে। তবে তাঁরা ধসের হাত থেকে রেহাই পেলেও, নিজেকে বাঁচাতে পারেন নি বিজয়লক্ষ্মী। নিয়ন্ত্রণ হারিয়ে ভূগর্ভস্থ নর্দমায় ভেসে যান তিনি।

কুয়ালালামপুর কর্তৃপক্ষের উদ্ধারকার্যের জন্য তৎপরতা চালায়। এখনও অবধি কোন হদিশ মেলে নি বিজয়লক্ষ্মীর। তবে তৎপরতা এখনও চলছে। হাল ছাড়তে নারাজ কুয়ালালামপুর কর্তৃপক্ষ। জানা গিয়েছে বিজয়লক্ষ্মী ব্যবসা করার জন্য মালয়েশিয়া ও সিঙ্গাপুর যেতেন। এবারও ব্যবসা করতে এসেছিলেন তিনি। যদিও তাঁকে খুজে পেতে এখনও পর্যন্ত অনুসন্ধান প্রক্রিয়া চলেছে।

এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি অন্ধ্রপ্রদেশ অনাবাসী তেলেগু (এপিএনআরটি) সোসাইটির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে অনুসন্ধান প্রক্রিয়া চলে যতক্ষণ না নিঁখোজ মহিলার কোন হদিশ পাওয়া যায়।

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম কাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?