ফের বিস্ফোরণ আফগানিস্তানে, হত তালিবান কামান্ডার

অন্যদিকে যে বা কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়।  এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার দুপুরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তালিবান পুলিশের শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও এই বিস্ফোরণে আরও ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় সূত্রের খবর, আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তালিবান পুলিশের ওই কর্মকর্তাকে হত্যা করার লক্ষ্য নিয়েই এই হামলা চালানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। 

অন্যদিকে যে বা কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়।  এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। 

উল্লেখ্য, গত শুক্রবারেই আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি মসজিদে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই বিস্ফোরণে মারা গিয়েছেন অন্ততপক্ষে ৫০ জন। আহত হয়েছিলেন প্রায় ২০০ জন। শুক্রবার হল মুসলিমদের জুম্মাবার। ওইদিন তাঁরা যখন মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন তখনই বিস্ফোরণটি ঘটানো হয়। এই বিস্ফোরণের পরের দিন আইএস-কে এই বিস্ফোরণের দায় স্বীকার করেছিল। এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তালিবানদের দীর্ঘদিন ধরে শত্রুতার সম্পর্ক। আর তাই অনুমান করা হচ্ছে, এই বিস্ফোরণের পিছনেও তাঁদের হাত রয়েছে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার