বিশ্বের শীর্ষ ফোন নির্মাতার তকমা হাতছাড়া অ্যাপলের

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোন বিক্রিতে পিছিয়ে পড়ল আই ফোন নির্মাতা স্টিভ জোবসের অ্যাপল। বিশ্বজুড়ে ফোন বিক্রিতে প্রতিদ্বন্দ্বী স্যামসাঙের কাছে পিছিয়ে পড়তে হল। ফলে সবচেয়ে বেশি বিক্রিত ফোন উ‍ৎপাদককারীর তকমা হাতছাড়া হল।

চলতি বছরের প্রথম তিন মাসে অর্থা‍ৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যাপলের ফোন বিক্রি ১০ শতাংশের মতো কমেছে। অথচ বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড বা স্মার্ট ফোন বিক্রি ৭.৮ শতাংশের মতো বেড়েছে। প্রথম তিন মাসে ২৮৯.৪ মিলিয়ন স্মার্ট ফোন বিক্রি হয়েছে। আর তার ২০.৮ শতাংশই হল স্যামসাঙের। অথচ গত বছরের অর্থা‍ৎ ২০২৩ সালের শেষ ত্রৈমাসিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) বিশ্বজুড়ে স্মার্ট ফোন বিক্রিতে বাকি প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে টেক্কা দিয়ে গিয়েছিল স্টিভ জোবসের অ্যাপলের তৈরি আই ফোন। স্যামস্যাঙকে সিংহাসনচ্যূত করে বিশ্বেএ শীর্ষ ফোন নির্মাতার মুকুট মাথায় পরেছিল।

তথ্য গবেষণা সংস্থা আইডিসির রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বজুড়ে যত স্মার্ট ফোন বিক্রি হয়েছে তার ১৭.৩ শতাংশই অ্যাপলের তৈরি। ফোন বিক্রির নিরিখে তৃতীয় স্থানে রয়েছে চিনা সংস্থা শাওমি। মোট বিক্রি হওয়া মোবাইল ফোনের ১৪.১ শতাংশই শাওমির বিভিন্ন মডেলের। আর এক চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা হুয়াইয়ের তৈরি অ্যান্ড্রয়েড ফোনের চাহিদাও গত বছরের শেষ ত্রৈমাসিকের তুলনায় বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এক সময়ে সুরক্ষার জন্যই তরুণ প্রজন্ম আই ফোন কেনার দিকে ঝুঁকেছিলেন। কিন্তু সম্প্রতি আই ফোনের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, সম্প্রতি অ্যাপলের পক্ষ থেকে ভারত-সহ বিশ্বের ৯২টি দেশের আই ফোন গ্রাহকদের হ্যাকারদের নিয়ে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছিল। আর তাতেই সাধারণ গ্রাহকরা আই ফোন ব্যবহারে ভরসা পাচ্ছেন না।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে