ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করতে আমেরিকার উপর চাপ বাড়াচ্ছে আরবের মুসলিম দেশগুলি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও ইজরায়েল গত ২৮ ফেব্রুয়ারি একযোগে ইরানের উপর আক্রমণ শুরু করে। প্রায় ২০ দিন হতে চলল যুদ্ধ থামার লক্ষণ নেই। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এই যুদ্ধ নিয়ে এবার চাপ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি যুদ্ধ শেষ করতে চাইছেন। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুদ্ধ এখনই তারা শেষ করবে না। এই আবহেই এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য প্রথমদিকে আমেরিকাকে আহ্বান জানায়নি উপসাগরীয় আরবের দেশগুলো। তবে বর্তমানে তারা সিদ্ধান্ত বদল করেছে এবং ইরানকে ‘নিঃশেষ’ করতে চাপ দিচ্ছে আমেরিকাকে।

ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন যেন এখনেই যুদ্ধ বন্ধ না করে এই আবেদনই আমারিকার কাছে করছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলি। রয়টার্সকে তিনটি উপসাগরীয় সূত্র জানিয়েছে, এসব দেশের বর্তমান চাহিদা হল তেলসরবরাহের রাস্তার উপর ইরানের যেন কোনও প্রভাব না থাকে। সৌদি আরবভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুলাজিজ সাগের  জানিয়েছেন  মধ্যপ্রাধ্যে এখন এই ধারণা প্রবলভাবে তৈরি হয়েছে যে ইরান প্রতিটি উপসাগরীয় দেশের ক্ষেত্রে সকল রেড লাইন অতিক্রম করেছে।   

আরও পড়ুন: হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে গুজরাত বন্দরে পৌঁছল নন্দাদেবী ট্যাঙ্কার

ইরানের উপর ইজরায়েল ও আমারিকা হামলা শুরুর পর পাল্টা জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে আক্রমণ শুরু করে। প্রথম দিকে ইরানের লক্ষ্যবস্তু মার্কিন ঘাঁটি থাকলেও পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রধান বিমানবন্দর, তেল স্থাপনা ও পরিবহন ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এতেই বেজায় চটেছে মধ্যপ্রাচ্যের দেশগুলি। যার কারণে ইরানকে ধ্বংস করে দেওয়ার দাবি উঠছে প্রবলভাবে। পাঁচজন পশ্চিমা ও আরব কূটনীতিক রয়টার্সকে বলেছেন, উপসাগরীয় দেশগুলো যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় তার জন্য ওয়াশিংটন চাপ দিচ্ছে। ট্রাম্প দেখাতে চান যে এই অভিযানের পক্ষে আঞ্চলিক সমর্থন আছে। সেই কারণে একাধিক দেশকে পাশে চাইছে আমেরিকাও।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা