সেনাস্কুলে হামলা:  সরকার কি ঘুমোচ্ছে, ইমরানকে পাক সুপ্রিম কোর্ট  

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পেশাওয়ারে সেনাস্কুলে হামলার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তুষ্ট পাকিস্তান সুপ্রিম কোর্ট। বুধবার প্রধানমন্ত্রী ইমরানকে খানকে ডেকে সেটা সোজা সাপ্টা ভাষায় জানিয়েও দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি গুলজার আহমেদকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ। আদালতের প্রশ্ন, পেশাওয়ারে সেনা স্কুলে অতোবড়ো হামলার পর সরকার ঘুমোচ্ছে? হামলার পর সাত বছর কেটে গেলও সরকার এখনও পর্যন্ত সে অর্থে কোনও কার্যকারী পদক্ষেপ নেয়নি। হামলায় হত প্রত্যেক পড়ুয়ার অভিভাবকদের মানসিক শান্তি জরুরি। প্রয়োজন তাঁদের পর্যাপ্ত ক্ষতিপূরণের। অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চের মন্তব্য, আদালত যে নির্দেশ দিয়েছিল সেটা আপনার প্রধানমন্ত্রী পড়ে দেখেছেন? ডিভিশন বেঞ্চের কড়া-কড়া প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি অ্যাটর্নি জেনারেল খালিদ জাওয়েদ খান।

বুধবার প্রধানমন্ত্রী ইমরান খানকে হাজির হওয়ার জন্য সমন পাঠায়। সমন পেয়ে পত্রপাঠ সুপ্রিম কোর্টে হাজিরা দেন ইমরান খান। সমন পাঠানো হয় সকাল ১০টায়। প্রধানমন্ত্রী দুপুর ২টো নাগাদ আদালতে পৌঁছে যান। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। আদালতে হাজির ছিলেন সেনাস্কুলে হামলার ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারের সদস্যদের অনেকেই।

সুপ্রিম কোর্টের এই অসন্তোষ প্রকাশের কারণ, মামলার শেষ শুনানিতে সর্বোচ্চ আদালত সরকারকে নির্দেশ জারি করে জানায়, ‘অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছিল হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হবে। যাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধেও নিতে হবে আইনানুগ পদক্ষেপ। সেই নির্দেশের পরেও সরকার হাতে হাত গুটিয়ে বসে রয়েছে। আপনার সরকার কি এইভাবে চলবে।  ’  

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের