পুঞ্চের হামলায় পাক কমান্ডদের হাত থাকার সন্দেহ সেনার

গত আট দিনে ন জওয়ান শহিদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  পুঞ্চের হামলায় পাক শীর্ষস্থানীয় কমান্ডোরা যুক্ত বলে সন্দেহ করছে ভারতীয় সেনার গোয়েন্দা শাখা। তারা মনে করছে, হামলা চালাতে জঙ্গিরা  কমান্ডোদের থেকে প্রশিক্ষণ নিয়েছিল। এর কারণ  হিসেবে  গোয়েন্দাদের  যুক্তি, জঙ্গিরা কড়া নিরাপত্তা এড়িয়ে যেভাবে ভারতে প্রবেশ করেছে, সেটা একমাত্র কমান্ডোদের থেকে প্রশিক্ষণ পেলেই সম্ভব।

কিন্তু সরকারিভাবে তারা এই বিষয়ে বিবৃতি দিতে চাইছে না। তারা মনে করছে, যেহেতু এখনও পর্যন্ত কোনও এনকাউন্টার থেকে পাক সেনার শীর্ষস্থানীয় কমান্ডারের দেহ উদ্ধার হয়নি, তাই এই নিয়ে আপাতত বিবৃতি না দেওয়াই বাঞ্ছনীয়।

গত আট দিনে পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে ন’জন সেনাকর্মী শহিদ হয়েছেন। আত্মবলিদান দিয়েছেন দু’জন জুনিয়র কমিশনড অফিসারও। ১০ অক্টোবর জঙ্গিদের সঙ্গে সেনবাহিনীর গুলিযুদ্ধে এক সেনাকর্তা-সহ পাঁচ সেনাকর্মীর মৃত্যু হয়। পরে জঙ্গিদের সন্ধানে ফের তল্লাশি শুরু হলে পুঞ্চের নার খাসের জঙ্গলে গত বৃহস্পতিবার ফের দুই সেনাকর্মীর মৃত্যু হয়। নিখোঁজ হন এক জুনিয়র কমিশনড অফিসার-সহ দু’জন। দু’দিন ধরে পুঞ্চের জঙ্গলে তল্লাশি চালানোর পর ওই দুই সেনাকর্মীর দেহ উদ্ধার হয়।একটি বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, গত আটদিনে সেনার গুলিতে বেশ কয়েকজন জঙ্গির মৃত্যু হলেও একটি দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার