আমেরিকায় তীব্র দাবদাহে প্রায় ২৫ জনের মৃত্যু, জারি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ প্রকৃতি একবার অসন্তুষ্ট হলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা খুব ভাল করেই বুঝতে পারছে ইউরোপ। তীব্র দাবদাহের কবলে পড়েছে আমেরিকাও। গত এক সপ্তাহ ধরে চলা তীব্র গরমের জেরে সে দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ২৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ তীব্র গরমের মধ্যে  বসবাস করছেন। 

আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, নিউ জার্সি রাজ্যে গরমের জেরে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ইলিনয় রাজ্যে একজন এবং মিসিসিপি রাজ্যে আরও দুজনের প্রাণহানি ঘটেছে। আবহাওয়া  দফতর জানিয়েছে, আর্দ্রতা ও তাপমাত্রার সমন্বয়ে তৈরি হওয়া ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর এবং ফ্লোরিডার জ্যাকসনভিলের মতো শহরগুলোতে ৩৭.৭ ডিগ্রি থেকে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। 
অন্যদিকে আমেরিকার জাতীয় আবহাওয়া  দফতর  বা এনএসডব্লিউ এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, আজ  সোমবার (৬ জুলাই) পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন অংশে তীব্র বজ্রপাত,  ঝড় ও শিলাবৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ডেলওয়ার থেকে কানেকটিকাট এবং নিউ ইয়র্ক সিটি সহ বিভন্ন এলাকার  প্রায় ৩ কোটি ৪০ লক্ষ মানুষ বর্তমানে এই বন্যার সতর্কতার অধীনে রয়েছেন। ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।  

মালদহ ডিভিশনে রেল পরিষেবায় বড় বদল, কোন ট্রেন বাতিল আর কোনগুলি ঘুরপথে?

শিক্ষা ব্যবস্থাকে ‘দূষিত’ করেছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?