নাবালিকা ধর্ষণ-খুন: বারুইপুরে ১৬৩ ধারা জারি করল পুলিশ, জমায়েত নিষিদ্ধ তিন এলাকায়

নাবালিকার হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল বারুইপুর। এবার বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় ১৬৩ ধারা জারি করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকার হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল বারুইপুর। এবার বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় ১৬৩ ধারা জারি করল পুলিশ। ভারতীয় ন্যায়সংহিতার এই ধারা অনুসারে, তিন থানা এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। তাই সোমবার (৬ জুলাই) সকাল থেকেই পরিস্থিতি থমথমে। সূত্রের খবর, বারুইপুর থানার ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকার বাসিন্দা ছিল ওই নাবালিকা। শনিবার বিকেল ৪ টে নাগাদ খাবার কিনতে বাড়ি থেকে বের হয়েছিল সে। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন তাঁকে। অবশেষে রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণের পর খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। নাবালিকার দেহ আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে পুলিশকে মারধরের অভিযোগও উঠেছে বারুইপুরে। এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই তদন্তের জন্যে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। গতকাল রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আর তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোনে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেছেন। তাঁদের আগামিকাল মঙ্গলবার (৭ জুলাই) ভবানীভবনে আসতে বলেছেন এবং তাঁদের সমস্ত দাবি শোনা হবে বলে জানিয়েছেন। এই ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু করেছে পুলিশ। নাবালিকাকে খুনের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। পুলিশকে মারধরের অভিযোগেও মামলা দায়ের করা হয়েছে। সোমবার নতুন করে যাতে এলাকায় অশান্তি না হয়, তাই সকাল থেকে ১৬৩ ধারা জারি করা হয়েছে বিভিন্ন থানা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কোথাও বেআইনি জমায়েত করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষকে আইন হাতে তুলে না-নেওয়ার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। আপাতত কিশোরীর দেহ ময়নাতদন্তের রিপোর্ট এলে খুনের ধরন বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক