কাবুলে ফের দূতাবাস চালু করছে দিল্লি, আফগান বিদেশ মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জয়শঙ্কর

এই ঘটনার একদিন পরেই অর্থাৎ আজ শুক্রবার (১০ অক্টোবর) আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী S.জয়শঙ্কর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পাক বিমান হামলায় নিহত হয়েছেন বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের (TTP) প্রধান নূর ওয়ালি মেহসুদ এবং সহকারি প্রধান কারি সাই ফুল্লাহ মেহসুদ। শুক্রবার এই দাবি করেছে পাক সংবাদমাধ্যম ‘পাকিস্তান অবসার্ভার।’ এই ঘটনার একদিন পরেই অর্থাৎ আজ শুক্রবার (১০ অক্টোবর) আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী S.জয়শঙ্কর। এটি ২০২১ সালের অগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর দেশটির সঙ্গে ভারতের প্রথম বৈঠক। এদিন বৈঠকে পাকিস্তানকে কটাক্ষ করে জয়শঙ্কর বলেছেন, ভারত-আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’।

শুক্রবার নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী (EAM) এস জয়শঙ্কর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উল্লেখযোগ্যভাবে, এটি দুই দেশের মধ্যে প্রথম কূটনৈতিক বৈঠক। বৈঠককালে, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, ভারতের কারিগরি মিশনকে কাবুলে ভারতের দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন। বিদেশমন্ত্রী আফগান বিদেশমন্ত্রীকে জানিয়েছেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের গভীর আগ্রহ রয়েছে। আমরা আপনাকে এবং আপনার প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাই। এই সফর আমাদের সম্পর্ককে এগিয়ে নেওয়ার একটি পদক্ষেপ। পহেলগাঁও হামলা এবং ভূমিকম্পের সময় আমরা একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং স্বার্থ ভাগাভাগি করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সাক্ষাতের বিশেষ মূল্য রয়েছে। একটি ঘনিষ্ঠ প্রতিবেশী এবং আফগান জনগণের শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনার উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের গভীর আগ্রহ রয়েছে”।

 

এরপর পাকিস্তানকে কটাক্ষ করে জয়শঙ্কর জানিয়েছেন যে, ভারত এবং আফগানিস্তান উভয়ই আন্তঃবর্মা সন্ত্রাসবাদের সমস্যার মুখোমুখি। আমাদের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য একটি সাধারণ প্রতিশ্রুতি রয়েছে। সন্ত্রাসবাদের সকল রূপ এবং প্রকাশের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রচেষ্টা সমন্বয় করতে হবে।” এরপর জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে অতর্কিত সন্ত্রাসী হামলার পর ভারতকে সমর্থন করার জন্য জয়শঙ্কর আফগানিস্তানের প্রশংসা করে বলেন যে, “পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতের নিরাপত্তা উদ্বেগের প্রতি আপনার সংবেদনশীলতার আমরা প্রশংসা করি। ভারত আফগান জনগণের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে